Sunday, March 21st, 2021
রমজানকে সামনে রেখে মাছ, মাংস, দুধ, ডিমের মূল্য অস্বাভাবিক করা যাবে না : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন, পবিত্র রমজানকে সামনে রেখে মাছ, মাংস, দুধ, ডিমের মূল্য কোনভাবেই অস্বাভাবিক করা যাবে না। এগুলোর মূল্য বৃদ্ধি করা তো যাবেই না বরং যতটা সম্ভব সহনীয় পর্যায়ে কমিয়ে আনতে হবে। বাজারের স্থিতিশীলতা রক্ষা করতে হবে। একইসাথে সরবরাহ চেইনকে অবশ্যই স্বাভাবিক রাখতে হবে। এক্ষেত্রে মৎস্য অধিদপ্তর ও প্রাণিসম্পদ অধিদপ্তর সংশ্লিষ্টদের প্রয়োজনীয় সকল সহায়তা দেবে। অধিদপ্তরের জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তারা সার্বক্ষণিক সহযোগিতা দেবে। রবিবার বিকেলে রাজধানীতে সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে তার সভাপতিত্বে মাছ, মাংস, দুধ ডিম ইত্যাদি পণ্যের বাজারবিস্তারিত পড়ুন
পিরোজপুরে ১৪৭টি গাঁজা গাছ উদ্ধার ॥ আটক-১
পিরোজপুরে ১৪৭টি গাঁজা গাছসহ আরিফ শেখ (৩০) নাকে একজনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। রবিবার পিরোজপুর জেলার সদর উপজেলার উত্তর রানীপুর গ্রামের মো. জলিল শেখের ছেলে আরিফ শেখের বসতঘরের পাশের সবজি বাগান থেকে ১৪৭টি চাষকৃত গাঁজার গাছ উদ্ধার করা হয়। এ সময় তার বাড়ি থেকে ১০০ গ্রাম গাঁজাও উদ্ধার করা হয়। পিরোজপুর জেলা ডিবি পুলিশের এসআই দেলোয়ার হোসেন জসিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল রবিবার দুপুর আড়াইটার দিকে সদর উপজেলার উত্তর রানীপুর গ্রামে অভিযান চালিয়ে চাষকৃত ১৪৭টি গাঁজা গাছ এবং ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা করে। এসময় বাড়িরবিস্তারিত পড়ুন
নাজিরপুরে নৌকার প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থীর কর্মীকে হত্যার হুমকীর অভিযোগ
পিরোজপুরের নাজিরপুর উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের নৌকার প্রার্থী মো. বেলায়েত হোসেন বুলুর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী মো. জাহিদুল ইসলাম বিলুর কর্মী মো. তুহিন মজুমদার (৪০)কে হত্যার হুমকীর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী মো. তুহিন মজুমদার বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। ভুক্তভোগী তুহিন মজুমদার ওই ইউনিয়নের তারাবুনিয়ার হোগলাবুনিয়া গ্রামের মোকছেদ আলী মজুমদারের ছেলে ও স্থানীয় ৫নং ওয়ার্ড যুবলীগের সভাপতি। থানায় দেয়া অভিযোগ সূত্রে জানা গেছে, যুবলীগ নেতা তুহিন মজুমদার রবিবার বেলা সাড়ে ১১টার দিকে স্থানীয় হোগলাবুনিয়া বাজারের তার ব্যবসা প্রতিষ্ঠানে বসেছিলেন। এ সময় আওয়ামী লীগ মনোনীত ইউপি চেয়ারম্যান প্রার্থী ওবিস্তারিত পড়ুন
মৎস্য ও প্রাণিসম্পদ খাত সংশ্লিষ্ট শিল্প বিকাশে সকল সহযোগিতা করবে সরকার : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন, দেশে মৎস্য ও প্রাণিসম্পদ খাত সংশ্লিষ্ট শিল্প স্থাপন ও বিকাশে সকল সহযোগিতা করবে সরকার। এজন্য দেশীয় শিল্পোদ্যোক্তাদের এগিয়ে আসতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশীয় শিল্প বিকাশে অত্যন্ত আগ্রহী। এ শিল্প বিকাশে যেখানেই সমস্যা হবে সেটা আমরা সমাধান করবো। যৌক্তিক ক্ষেত্রে কর রেয়াতের বিষয়টিও আমরা বিবেচনা করবো। মাছ ও পোল্ট্রি খাদ্য তৈরীর শিল্প দেশে বিকশিত হলে উৎপাদন খরচ আমরা কমাতে পারবো এবং কম মূল্যে মাছ, মাংস, দুধ, ডিম ভোক্তোদের নিকট পৌঁছে দিতে পারবো। একইসাথে এসকল পণ্য বিদেশে রপ্তানি করতে পারবো। রবিবারবিস্তারিত পড়ুন
বাগেরহাটে জেলা পুলিশের উদ্যোগে মাস্ক বিতরণ
‘সবাই আমরা মাস্ক পরি, করোনা মুক্ত দেশ গড়ি’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে চালক, যাত্রী ও পথচারীদের মাঝে মাস্ক বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে বাগেরহাট কেন্দ্রীয় বাস টার্মিনালের মোড়ে বাগেরহাট জেলা পুলিশের আয়োজনে এ মাস্ক বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি (অপারেশন) মো. নজরুল ইসলাম। এসময় বাগেরহাট পুলিশ সুপার মো. আরিফুল হক পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার মো. সাফিন মাহামুদ, মোড়েলগঞ্জ উপজেলার চেয়ারম্যান শাহ ই আলম বাচ্চু, সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম আজিজুল হক, বাগেরহাট বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক তালুকদার আব্দুল বাকী, জেলা শ্রমিক লীগেরবিস্তারিত পড়ুন
করোনা মোকাবেলায় জেলা পুলিশের উদ্যোগে র্যালী, মাস্ক, লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত
দ্বিতীয় ধাপের করোনা মোকাবেলায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষে র্যালী, মাস্ক ও লিফলেট বিতরণ এবং পথসভা করেছে পিরোজপুর জেলা পুলিশ। রবিবার শহরের বঙ্গবন্ধু চত্বরে থেকে পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান এর নেতৃত্বে জেলা পুলিশের আয়োজনে সচেতনতামূলক র্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাসস্ট্যান্ডে গিয়ে এক পথসভায় মিলিত হয়। পথসভায় পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান বলেন, দ্বিতীয় ধাপে করোনা মোকাবেলার জন্য সকলকে স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরতে হবে। কারো মধ্যে করোনার উপশম দেখা দিলে করোনা পরীক্ষা করে হোম কোয়ারাইন্টেনে থাকতে হবে। যদি হোম কোয়ারাইন্টেনে শারিরিক অবস্থা খারাপ মনে হয় তাহলে দ্রুত হাসপাতালেবিস্তারিত পড়ুন
করোনা প্রতিরোধে কাউখালীতে পুলিশের র্যালী ও মাস্ক বিতরণ
করোনাভাইরাস মোকাবিলায় পিরোজপুরের কাউখালী থানা পুলিশের উদ্যোগে শহরে সচেতনতামূলক প্রচারণা র্যালী, আলোচনা সভা ও জনসাধারণের মধ্যে মাস্ক বিতরণ করা হয়েছে। রবিবার সকাল ১০টার দিকে ‘মাস্ক পরার অভ্যাস, করোনামুক্ত বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে কাউখালী থানা চত্বর থেকে র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, উপজেলা জাতীয় পার্টির (জেপি) সাধারণ সম্পাদক শাহ আলম নসু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আমিনুর রশিদ মিল্টন, কাঊখালী থানারবিস্তারিত পড়ুন
সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে পিরোজপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁও হিন্দু পল্লীতে সন্ত্রাসী হামলাসহ সারাদেশে সাম্প্রদায়িক সন্ত্রাসের সাথে জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবীতে পিরোজপুরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদ। রবিবার সকালে শহরের টাউন ক্লাব সড়কে জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদের সহ-সভাপতি শুভাষ সরকারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদের সহ-সভাপতি এডভোকেট রাজ শেখর দাস, জেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক গোপাল বসু, যুগ্ন সম্পাদক এডভোকেট দিলীপ কুমার মাঝী, অসিত মজুমদার, মহিলা পরিষদের খালেদা আক্তার হেনা, পৌর কাউন্সিলর শহিদুল ইসলাম সিকদার, শিব নারায়ন দত্ত, অধির রঞ্জন পাল, জয়দেব চক্রবর্তী, শুভ্রজিত সিকদার, পলাশবিস্তারিত পড়ুন
বাগেরহাটে ৬৩০ লিটার দেশি মদসহ আটক-২
বাগেরহাট পৌরসভার দশানী থেকে ৬৩০ লিটার দেশি মদসহ আল ইমরান শেখ (২৮) ও সরোয়ার হোসেন (৩৮) নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশের একটি দল। শনিবার গভীর রাতে দশানী পূর্বপাড়া মেইন রোডের একটি বাসায় অভিযান চালিয়ে এসব দেশীয় মদ জব্দ করা হয়। আটক ইমরান শেখ বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলা সাংকিভাঙ্গা গ্রামের ইসহাক আলী শেখের ছেলে ও সরোয়ার শেখ পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার মৃত ধলা মিয়া শেখের ছেলে। বাগেরহাট গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, বাসা বাড়ীতে গোপনে দেশী মদ বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এসআই জহিরুল ইসলামবিস্তারিত পড়ুন
