সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে পিরোজপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁও হিন্দু পল্লীতে সন্ত্রাসী হামলাসহ সারাদেশে সাম্প্রদায়িক সন্ত্রাসের সাথে জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবীতে পিরোজপুরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদ।
রবিবার সকালে শহরের টাউন ক্লাব সড়কে জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদের সহ-সভাপতি শুভাষ সরকারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদের সহ-সভাপতি এডভোকেট রাজ শেখর দাস, জেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক গোপাল বসু, যুগ্ন সম্পাদক এডভোকেট দিলীপ কুমার মাঝী, অসিত মজুমদার, মহিলা পরিষদের খালেদা আক্তার হেনা, পৌর কাউন্সিলর শহিদুল ইসলাম সিকদার, শিব নারায়ন দত্ত, অধির রঞ্জন পাল, জয়দেব চক্রবর্তী, শুভ্রজিত সিকদার, পলাশ কুমার মিস্ত্রি প্রমুখ।
বক্তারা বলেন, দেশ যখন আজ স্বাধীনতার ৫০ বছর পালন করতে যাচ্ছে তখন সেই সময়কার মৌলবাদীদের দোষররা দেশকে এটি অস্থিতিশীল অবস্থা সৃস্টি করতে উঠে পরে লেগেছে। বক্তারা সরকার ও আইন-শৃঙ্খলা বাহিনীকে কঠোরভাবে এ সকল সন্ত্রাসীদের গ্রেপ্তার করে দ্রুত বিচারের আওতায় আনার দাবী জানান।
