পাইকগাছায় উপকূল দিবস পালিত
পাইকগাছায় মানববন্ধন ও আলোচনা সভা মধ্যদিয়ে উপকূল দিবস পালিত হয়েছে। উপকূল দিবস বাস্তবায়ন কমিটির উদ্যোগে পরিবেশবাদী সংগঠন বনবিবি ও প্রেসক্লাব পাইকগাছা এর যৌথ উদ্যোগে বৃহষ্পতিবার সকাল ১১টায় নতুন বাজারস্থ কার্যালয়ে বনবিবি ও প্রেসক্লাব পাইকগাছার সভাপতি প্রকাশ ঘোষ বিধানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন, সমাজ সেবক অনিমেষ ঘোষ, কবি মাধুরী রাণী সাধু, রোজি সিদ্দিকী, গোবিন্দ লাল রায়, জামাল হোসেন, অভিজিৎ রায়, ফারজানা আক্তার ময়না প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭০ সালের ১২ নভেম্বর উপকূলের উপর দিয়ে বয়ে গিয়েছিল সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়। এই ঘূর্ণিঝড়ে উপকূল লন্ডভন্ড করে দেয়। উপকূল দিবস সরকারিভাবে পালন করলে উপকূলের সুরক্ষা, উপকূলের সম্ভাবনা বিকাশ ও নিরাপত্তা নিশ্চিত হবে। সভায় ১২ নভেম্বরকে সরকারীভাবে উপকূল দিবস ঘোষণার দাবী জানানো হয়।
