কাউখালীতে মহিলা পরিষদের অবস্থান কর্মসূচি পালন
সহিংসতামুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মানে মুক্তিযুদ্ধের চেতনা পরিপূর্ণ বাস্তবায়ন এবং সাম্প্রদায়িক সহিংসতা প্রতিরোধে পিরোজপুরের কাউখালীতে প্রতিবাদী অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।
বাংলাদেশ মহিলা পরিষদ কাউখালী শাখার সামাজিক প্রতিরোধ কমিটির উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে মহিলা পরিষদ কার্যালয়ের সামনে এ অবস্থান কর্মসূচি পালিত হয়।
মহিলা পরিষদের সভাপতি সুনন্দা সমাদ্দারের সভাপতিত্বে ঘন্টাব্যাপী অবস্থান কর্মসূচি পালনকালে বক্তব্য রাখেন, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক শাহিদা হক, সাবেক ইউপি চেয়ারম্যান কৃষ্ণ লাল গুহ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আব্দুল লতিফ খসরু, সূর্যোদয় খেলাঘর আসরের লিটন কৃষ্ণ কর, মহিলা পরিষদের সাবেক সভানেত্রী জাহানুর বেগম, ঝুমুর ঘোষ, ছায়া সমাদ্দার, ইউপি সদস্য ঝর্না রাণী প্রমুখ।
Please follow and like us:
« পাইকগাছায় উপকূল দিবস পালিত (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) চিতলমারীতে এমপি শেখ হেলাল উদ্দীনের সুস্থতা কামনায় দোয়া »
