Thursday, November 12th, 2020
পিরোজপুরে সাম্প্রদায়িক সহিংসতা প্রতিরোধে অবস্থান কর্মসূচি
পিরোজপুরে সাম্প্রদায়িক সহিংসতা প্রতিরোধে প্রতিবাদী অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পিরোজপুর জেলা মহিলা পরিষদের আয়োজনে শহরের স্বাধীনতা মঞ্চে এ অবস্থান কর্মসূচি পালিত হয়। এ সময় পিরোজপুর জেলা মহিলা পরিষদের সভাপতি মনিকা মন্ডলের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক সালমা রহমান হ্যাপী, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম সিকদার মন্টু, জেলা মহিলা পরিষদের সাংগঠনিক সম্পাদক খালেদা আক্তার হেনা, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্যে পরিষদের যুগ্ম সম্পাদক চন্দ্র শেখর হালদার, কোষাধ্যক্ষ দিপঙ্কর মাতা, সাংবাদিক হাসিবুল ইসলাম হাসানসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
কাউখালীতে মাস্ক না পরায় ৬জনকে জরিমানা
করোনাভাইরাসের দ্বিতীয় পর্যায়ের সংক্রমণ ঠেকাতে কঠোর অবস্থান নিয়েছে কাউখালী উপজেলা প্রশাসন। মাস্ক না পরে বাইরে বের হওয়া ব্যক্তিদের জরিমানা করা হচ্ছে। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দক্ষিন বাজার ও চিরাপাড়া ব্রীজ সংলগ্ন দুটি স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জান্নাত আরা তিথি। অভিযানে ৬ ব্যক্তিকে সাড়ে ৫শ’ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিষ্ট্রেট জান্নাত আরা তিথি বলেন, করোনাভাইরাসের দ্বিতীয় পর্যায়ের সংক্রমণ প্রতিহত করতে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। মাক্স না পরে ঘর থেকে বের হওয়া ব্যক্তিদের জেল-জরিমানা করা হবে। এর আগে প্রথম পর্যায়ে সংক্রমণ ঠেকাতে ভ্রাম্যমাণবিস্তারিত পড়ুন
মোংলা বন্দরে উদ্ধারকারী জাহাজ নেই ॥ নেই জরুরি বার্তার ব্যবস্থা
ৃদেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর মোংলায় প্রতিবছর হাজারো দেশি বিদেশি জাহাজ আসে। দুর্যোগের সময় মাঝে মধ্যে বিপদেও পড়ে এসব জাহাজ। ঠিক সে মুহূর্তে এই বন্দরে নেই জরুরি উদ্ধারে কোনো উদ্ধারকারী জাহাজ ও জরুরী বার্তার ব্যবস্থা। দেশের গুরুত্বপূর্ণ এই বন্দরটিকে নির্ভর করতে হয় বেসরকারি বিভিন্ন উদ্ধারকারী প্রতিষ্ঠানের উপর। তবে এ সংকট সমাধানে শিগগিরই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বন্দর কর্তৃপক্ষ। মোংলা থেকে হিরনপয়েন্ট পর্যন্ত চারটি স্থানে ভ্যাসেল ট্রাফিক ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ভিটিএমআইএস) বসানো হচ্ছে। গত ৩১ অক্টোবর পর্যন্ত এর ৩৭ ভাগ নির্মাণ কাজ সমাপ্ত হয়েছে। মোংলা বন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা যায়,বিস্তারিত পড়ুন
চিতলমারীতে এমপি শেখ হেলাল উদ্দীনের সুস্থতা কামনায় দোয়া
বাগেরহাটের চিতলমারীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতুষ্পুত্র ও বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীনসহ শেখ পরিবারের সদস্যদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষক লীগের যুগ্ন আহ্বায়ক মো. নাজমুল হক টিপুর উদ্যোগে বৃহস্পতিবার দুপুর ২ টায় হিজলা ইউনিয়নের চরশৈলদাহ তার নিজ বাড়িতে এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চিতলমারী থানা অফিসার ইনচার্জ মীর শরিফুল হক, ওসি (তদন্ত) মো. ইকরাম হোসেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সাবেরা বেগম স্বপ্না, হিজলা ইউপি চেয়ারম্যান কাজী আজমীর আলী, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী আবজাল হোসেন,বিস্তারিত পড়ুন
কাউখালীতে মহিলা পরিষদের অবস্থান কর্মসূচি পালন
সহিংসতামুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মানে মুক্তিযুদ্ধের চেতনা পরিপূর্ণ বাস্তবায়ন এবং সাম্প্রদায়িক সহিংসতা প্রতিরোধে পিরোজপুরের কাউখালীতে প্রতিবাদী অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। বাংলাদেশ মহিলা পরিষদ কাউখালী শাখার সামাজিক প্রতিরোধ কমিটির উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে মহিলা পরিষদ কার্যালয়ের সামনে এ অবস্থান কর্মসূচি পালিত হয়। মহিলা পরিষদের সভাপতি সুনন্দা সমাদ্দারের সভাপতিত্বে ঘন্টাব্যাপী অবস্থান কর্মসূচি পালনকালে বক্তব্য রাখেন, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক শাহিদা হক, সাবেক ইউপি চেয়ারম্যান কৃষ্ণ লাল গুহ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আব্দুল লতিফ খসরু, সূর্যোদয় খেলাঘর আসরের লিটন কৃষ্ণ কর, মহিলা পরিষদের সাবেক সভানেত্রী জাহানুর বেগম, ঝুমুর ঘোষ, ছায়া সমাদ্দার, ইউপি সদস্যবিস্তারিত পড়ুন
পাইকগাছায় উপকূল দিবস পালিত
পাইকগাছায় মানববন্ধন ও আলোচনা সভা মধ্যদিয়ে উপকূল দিবস পালিত হয়েছে। উপকূল দিবস বাস্তবায়ন কমিটির উদ্যোগে পরিবেশবাদী সংগঠন বনবিবি ও প্রেসক্লাব পাইকগাছা এর যৌথ উদ্যোগে বৃহষ্পতিবার সকাল ১১টায় নতুন বাজারস্থ কার্যালয়ে বনবিবি ও প্রেসক্লাব পাইকগাছার সভাপতি প্রকাশ ঘোষ বিধানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন, সমাজ সেবক অনিমেষ ঘোষ, কবি মাধুরী রাণী সাধু, রোজি সিদ্দিকী, গোবিন্দ লাল রায়, জামাল হোসেন, অভিজিৎ রায়, ফারজানা আক্তার ময়না প্রমুখ। আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭০ সালের ১২ নভেম্বর উপকূলের উপর দিয়ে বয়ে গিয়েছিল সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়। এই ঘূর্ণিঝড়ে উপকূল লন্ডভন্ড করেবিস্তারিত পড়ুন
বাগেরহাটে রিজিয়া নাসের ও হেলাল উদ্দিন এমপির সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত
প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচী মোসা: রিজিয়া নাসের ও জাতির জনক শেখ মুজিবুর রহমানের ভাতুষ্পুত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো ভাই বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন তার পরিবারের সকল সদস্যের আশু রোগ মুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে সদর উপজেলার আওয়ামী লীগের সভাপতি ও ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ আক্তারুজ্জামান বাচ্চুর আয়োজনে ৭নং ষাটগম্বুজ ইউনিয়ন মিলনায়তনে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ ও দোয়া মাহফিলে ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের সকল মসজিদের ইমামগণ অংশগ্রহন করেন। মিলাদ ও দোয়া মাহফিলের পূর্বে ইমামগণ সংক্ষিপ্ত আলোচনা করেন। দোয়াবিস্তারিত পড়ুন
