প্রধান সূচি

বাগেরহাটে রিজিয়া নাসের ও হেলাল উদ্দিন এমপির সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচী মোসা: রিজিয়া নাসের ও জাতির জনক শেখ মুজিবুর রহমানের ভাতুষ্পুত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো ভাই বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন তার পরিবারের সকল সদস্যের আশু রোগ মুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে সদর উপজেলার আওয়ামী লীগের সভাপতি ও ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ আক্তারুজ্জামান বাচ্চুর আয়োজনে ৭নং ষাটগম্বুজ ইউনিয়ন মিলনায়তনে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

মিলাদ ও দোয়া মাহফিলে ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের সকল মসজিদের ইমামগণ অংশগ্রহন করেন। মিলাদ ও দোয়া মাহফিলের পূর্বে ইমামগণ সংক্ষিপ্ত আলোচনা করেন। দোয়া ও মিলাদ পরিচালনা করেন খানজাহান আলী জামে মসজিদের ইমাম মুনিরুল ইসলাম।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial