সভাপতি সাত্তার ॥ সম্পাদক নুর
পাইকগাছায় আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন
পাইকগাছা আইনজীবী সমিতির কার্য নির্বাহী পরিষদের বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে এডভোকেট আব্দুস সাত্তার সভাপতি ও শেখ তৈয়েব হোসেন নুর সম্পাদক নির্বাচিত হয়েছেন। অন্যান্যরা পদে নির্বাচিতরা হলেন- সহ-সভাপতি আবুল কালাম আজাদ, শেখ আব্দুর রশীদ, যুগ্ম সম্পাদক শিবু প্রসাদ সরকার, লাইব্রেরী সম্পাদক সঞ্জয় কুমার মন্ডল, ক্রীড়া সম্পাদক সুবেহ সাদিক, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সাইদুর রহমান মিঠু, সদস্য পদে সমরেশ মন্ডল, ভবরঞ্জন বৈদ্য, শেখ আবুল কালাম আজাদ। রবিবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত আইনজীবী সমিতি মিলনায়তনে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে ৬৯ জন ভোটারের মধ্যে ৬৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন এডভোকেট কিশোরী মোহন মন্ডল, শফিকুল ইসলাম কচি, উত্তম কুমার মন্ডল।
Please follow and like us:
« পাইকগাছা উপজেলা আ’লীগের সম্মেলন অনুষ্ঠিত (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) প্রাক্তন ফুটবল খেলোয়ারকে আর্থিক অনুদান প্রদান »
