Sunday, November 24th, 2019
পিরোজপুর অর্থাভাবে থেমে আছে সেতুর কাজ ॥ দুর্ভোগে তিন গ্রামের মানুষ
পিরোজপুর পৌরসভার ধুপপাশা এলাকায় দামোদর নদীর ওপর নির্মানাধীন একটি লোহার সেতুর কাজ অর্থাভাবে প্রায় এক বছর ধরে থেমে আছে। স্থানীয়রা সেতুর লোহার কাঠামোর ওপর কাঠ দিয়ে সাঁকো তৈরি করে চলাচলের ব্যবস্থা করেছে। তবে সেতুর কাজ শেষ না হওয়ায় যানবাহন চলাচল করতে পারছে না। এতে ভোগান্তিতে পড়ছেন তিনটি গ্রামের কয়েক হাজার মানুষ। স্থানীয় সূত্রে জানা গেছে, পিরোজপুর পৌরসভার ধুপপাশা ও ছোট খলিসাখালী গ্রামের মধ্য দিয়ে প্রবাহিত দামোদর নদীর ওপর ৫০ ফুট দৈর্ঘের লোহার সেতুটি নির্মাণ করার জন্য এক বছর আগে কার্যাদেশ পান আব্দুর রব সিকদার নামের এক ঠিকাদার। ১৫ লাখ টাকাবিস্তারিত পড়ুন
এবার পেঁয়াজ শূণ্য মঠবাড়িয়া …
পিরোজপুর জেলা সদরের পর এবার জেলার মঠবাড়িয়া উপজেলা জুড়ে পেঁয়াজের সংকট দেখা দিয়েছে। পেঁয়াজের দাম উর্ধ্বগতির লাগাম টেনে ধরতে প্রশাসনের বাজার মনিটরিংয়ের পর থেকে পৌর শহরসহ উপজেলার ১১টি ইউনিয়নের বাজারগুলো পেঁয়াজ শূণ্য হয়ে পড়েছে। ফলে ভোগান্তিতে পড়েছে সাধরণ মানুষ। জানা গেছে, সারাদেশে যখন পেঁয়াজের দাম মানুষের ক্রয় সীমার বাইরে তখন সরকারের বেধে দেয়া দামে পেঁয়াজ বিক্রির জন্য গত বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও পুলিশ প্রশাসন যৌথ অভিযান চালায়। এসময় ১৮০ টাকা দরের পেঁয়াজ ৬০ টাকা কেজিতে বিক্রি করতে ব্যবসায়ীদের বাধ্য করে প্রশাসন। এতে ব্যবসায়ীরা পেঁয়াজ বিক্রি বন্ধ করে দিলেবিস্তারিত পড়ুন
এই শীতে করনীয়
জীবনানন্দ দাশ লিখেছিলেন, ‘শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে’। শীত কী শুধু শিশির নিয়ে আসে, কাঁধে করে ব্যাধি নিয়েও আসে! শীতে ঝুপ করে যেমন সন্ধ্যা আসে তার সঙ্গে রোগ-শোকও দ্রুত আসে। শীত তাড়াতে আর রোগ এড়াতে প্রস্তুতি নিন শীতের শুরুতে। শীতের সতর্কতা শীতে রোগজীবাণুগুলো দ্রুত ছড়িয়ে পড়ে একজন থেকে আরেকজনে। কীভাবে ছড়ায় এই জীবাণুগুলো? সংক্রমিত মানুষের হাত থেকে জীবাণুগুলো আটকে থাকে টেবিলে, টেলিভিশনের রিমোর্টে, কম্পিউটারের কি-বোর্ড কিংবা রিক্সার আসন কিংবা হুডে। কোনো সুস্থ মানুষ এসব জায়গায় হাত দিলে জীবাণু চলে আসে তার হাতে। তারপর হাত থেকে শরীরে এবং শেষে মুখে ঢুকলেইবিস্তারিত পড়ুন
প্রাক্তন ফুটবল খেলোয়ারকে আর্থিক অনুদান প্রদান
বাগেরহাটে ফুটবল কল্যাণ এ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সাবেক ফুটবল খেলোয়ার আব্দুল হামিদকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। রবিবার বিকেলে বাগেরহাট পৌরসভা কার্যালয়ে অসুস্থ সাবেক এ ফুটবল খেলোয়ার ও তার স্ত্রীর ফাতেমা বেগমের হাতে নগদ ২ লাখ টাকা তুলে দেন বাগেরহাট ফুটবল এ্যাসোসিয়েশনের সভাপতি ও পৌর মেয়র খান হাবিবুর রহমান। এসময় সাবেক ফুটবলার অমিত রায়, সৈয়দ আলতাফ হোসেন টিপু, আব্দুর রহমান, হাদিউজ্জামান হাদিস, মতিউর রহমান পল্টন, বিপ্লব, মনির, বাপ্পি, সার্জেন্ট জলিল খান, তানভির হোসেন লিপনসহ প্রাক্তন ফুটবল খেলোয়ারবৃন্দ উপস্থিত ছিলেন। আর্থিক অনুদান প্রদানকালে পৌর মেয়র খান হাবিবুর রহমান বলেন, আব্দুল হামিদ তিনেবিস্তারিত পড়ুন
সভাপতি সাত্তার ॥ সম্পাদক নুর
পাইকগাছায় আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন
পাইকগাছা আইনজীবী সমিতির কার্য নির্বাহী পরিষদের বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে এডভোকেট আব্দুস সাত্তার সভাপতি ও শেখ তৈয়েব হোসেন নুর সম্পাদক নির্বাচিত হয়েছেন। অন্যান্যরা পদে নির্বাচিতরা হলেন- সহ-সভাপতি আবুল কালাম আজাদ, শেখ আব্দুর রশীদ, যুগ্ম সম্পাদক শিবু প্রসাদ সরকার, লাইব্রেরী সম্পাদক সঞ্জয় কুমার মন্ডল, ক্রীড়া সম্পাদক সুবেহ সাদিক, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সাইদুর রহমান মিঠু, সদস্য পদে সমরেশ মন্ডল, ভবরঞ্জন বৈদ্য, শেখ আবুল কালাম আজাদ। রবিবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত আইনজীবী সমিতি মিলনায়তনে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৬৯ জন ভোটারের মধ্যে ৬৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগবিস্তারিত পড়ুন
মন্টু সভাপতি ॥ টিপু সম্পাদক
পাইকগাছা উপজেলা আ’লীগের সম্মেলন অনুষ্ঠিত
পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে আনোয়ার ইকবাল মন্টু সভাপতি, শেখ কামরুল হাসান টিপুকে সাধারণ সম্পাদক করে ৪ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটির অন্যান্যরা হলেন- সহ-সভাপতি সমীরণ কুমার সাধু, যুগ্ম সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস। পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আহবায়ক ও উপজেলা চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলীর সভাপতিত্বে সভায় উদ্বোধক ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ। সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য এস এম কামাল হোসেন। সদস্য সচিব রশীদুজ্জামানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকবিস্তারিত পড়ুন
স্বরূপকাঠীতে ৬ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
জেলার স্বরীপকাঠী উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের অভিযোগে ৬টি ব্যবসা প্রতিষ্ঠানকে ২৯ হাজার ৫শ’ টাকা জরিমানা করেছে। রবিবার দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারি পরিচালক সুমি রানী মিত্র ও পিরোজপুরের সহকারি পরিচালক মো. শাহ শোয়াইব মিয়া ওই অভিযান পরিচালনা করেন। জানা গেছে, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালকদ্বয় উপজেলার জগন্নাথকাঠি বন্দরে অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন ও বিক্রির অভিযোগে ঘোষ মিস্টান্ন ভান্ডারকে ১৫ হাজার টাকা, মেয়াদোত্তীর্ণ পশুর ওষুধ বিক্রির দায়ে সিফাত প্লোট্রিকে ৪ হাজার ও ভাইভাই পেলাট্রিকে ১ হাজার ৫শ’ টাকা, পণ্যেবিস্তারিত পড়ুন
মোংলা বন্দরের পশুর নদীতে খেয়া ট্রলার ডুবি ॥ এক ব্যক্তির লাশ উদ্ধার
বাগেরহাটের মোংলা বন্দরের পশুর নদীতে খেয়া ট্রলার ডুবিতে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে কোষ্ট গার্ড সদস্যরা। তবে দুপুর পর্যন্ত এ ঘটনায় কয়েকজন নিখোঁজ থাকতে পারে বলে এলাকাবাসী ও প্রশাসন ধারণা করছেন। ট্রলারটিতে প্রায় ১২০ জন যাত্রী ছিল বলে জানায় ওই ট্রলার থেকে সাঁতরিয়ে তীরে উঠা যাত্রীরা। তবে কতজন যাত্রী নিখোঁজ রয়েছে তা নিশ্চিতভাবে জানাতে পারেনি প্রশাসন। নিখোঁজদের সন্ধানে সকাল সাড়ে ৯টার দিকে উদ্ধার অভিযান শুরু করেছে নৌবাহিনী, কোস্ট গার্ড, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা। গতকাল রবিবার সকাল সাড়ে ৭ টার দিকে খুলনার দাকোপ উপজেলার লাউডোব খেয়া ঘাট থেকে অতিরিক্ত যাত্রীবিস্তারিত পড়ুন
