প্রধান সূচি

মোংলা বন্দরের পশুর নদীতে খেয়া ট্রলার ডুবি ॥ এক ব্যক্তির লাশ উদ্ধার

বাগেরহাটের মোংলা বন্দরের পশুর নদীতে খেয়া ট্রলার ডুবিতে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে কোষ্ট গার্ড সদস্যরা। তবে দুপুর পর্যন্ত এ ঘটনায় কয়েকজন নিখোঁজ থাকতে পারে বলে এলাকাবাসী ও প্রশাসন ধারণা করছেন। ট্রলারটিতে প্রায় ১২০ জন যাত্রী ছিল বলে জানায় ওই ট্রলার থেকে সাঁতরিয়ে তীরে উঠা যাত্রীরা। তবে কতজন যাত্রী নিখোঁজ রয়েছে তা নিশ্চিতভাবে জানাতে পারেনি প্রশাসন। নিখোঁজদের সন্ধানে সকাল সাড়ে ৯টার দিকে উদ্ধার অভিযান শুরু করেছে নৌবাহিনী, কোস্ট গার্ড, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা।

গতকাল রবিবার সকাল সাড়ে ৭ টার দিকে খুলনার দাকোপ উপজেলার লাউডোব খেয়া ঘাট থেকে অতিরিক্ত যাত্রী বোঝাই করে একটি ট্রলার পশুর নদী পাড়ি দিয়ে মোংলা বন্দরের হোলসিম ঘাঁট পাড়ে আসার পথি মধ্যে একটি ড্রেজারের সাথে ধাক্কা লেগে ট্রলারটি ডুবে যায়।

মোংলা থানার ওসি ইকবাল বাহার চৌধূরী এ ঘটনা নিশ্চিত করে জানান, প্রায় শতাধিক যাত্রী নিয়ে ট্রলারটি ডুবে যাওয়ার পর কোষ্টগার্ড সদস্যরা পশুর নদীতে তল্লাশী চালিয়ে সুন্দর বিশ্বাস (৪৫) নামের এক জনের মৃতদেহ উদ্ধার করে। আরো অনেকে নিখোঁজ থাকতে পারে এমন সন্দেহে পুলিশ, কোষ্টগাডর্, ফায়ার ব্রিগ্রেডের সদস্যরা ওই এলাকাসহ আশপাশে তল্লাশী চালিয়ে যাচ্ছে। উদ্ধার হওয়া মৃত ব্যক্তির বাড়ি খুলনার দাকোপ উপজেলার বাজুয়া এলাকায়। তার পিতার নাম প্রফুল্ল বিশ্বাস।

Please follow and like us:


« (পূর্ববর্তি সংবাদ)



উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial