প্রধান সূচি

প্রাক্তন ফুটবল খেলোয়ারকে আর্থিক অনুদান প্রদান

বাগেরহাটে ফুটবল কল্যাণ এ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সাবেক ফুটবল খেলোয়ার আব্দুল হামিদকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। রবিবার বিকেলে বাগেরহাট পৌরসভা কার্যালয়ে অসুস্থ সাবেক এ ফুটবল খেলোয়ার ও তার স্ত্রীর ফাতেমা বেগমের হাতে নগদ ২ লাখ টাকা তুলে দেন বাগেরহাট ফুটবল এ্যাসোসিয়েশনের সভাপতি ও পৌর মেয়র খান হাবিবুর রহমান।

এসময় সাবেক ফুটবলার অমিত রায়, সৈয়দ আলতাফ হোসেন টিপু, আব্দুর রহমান, হাদিউজ্জামান হাদিস, মতিউর রহমান পল্টন, বিপ্লব, মনির, বাপ্পি, সার্জেন্ট জলিল খান, তানভির হোসেন লিপনসহ প্রাক্তন ফুটবল খেলোয়ারবৃন্দ উপস্থিত ছিলেন।

আর্থিক অনুদান প্রদানকালে পৌর মেয়র খান হাবিবুর রহমান বলেন, আব্দুল হামিদ তিনে অনেক ভাল ফুটবল খেলোয়ার ছিলেন। জেলা ও বিভাগের বিভিন্ন স্থানে তার অনেক সুনাম ছিল। বাগেরহাটে প্রাক্তন ফুটবল কল্যাণ এ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তাকে ২ লক্ষ টাকা চিকিৎসার জন্য অনুদান প্রদান করা হয়েছে। তিনি অসুস্থ ফুটবলারের সুস্বাস্থ কামনা করে বলেন, তার যে কোন সমস্যায় আমরা ফুটবল এ্যাসোসিয়েশন তার পাশে থাকবো।

Please follow and like us:


(পরবর্তি সংবাদ) »



উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial