প্রধান সূচি

মন্টু সভাপতি ॥ টিপু সম্পাদক

পাইকগাছা উপজেলা আ’লীগের সম্মেলন অনুষ্ঠিত

পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে আনোয়ার ইকবাল মন্টু সভাপতি, শেখ কামরুল হাসান টিপুকে সাধারণ সম্পাদক করে ৪ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটির অন্যান্যরা হলেন- সহ-সভাপতি সমীরণ কুমার সাধু, যুগ্ম সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস।

পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আহবায়ক ও উপজেলা চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলীর সভাপতিত্বে সভায় উদ্বোধক ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ।

সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য এস এম কামাল হোসেন। সদস্য সচিব রশীদুজ্জামানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এডভোকেট সুজিত অধিকারী, সাবেক সংসদ সদস্য এডভোকেট শেখ মো. নুরুল হক, সংসদ সদস্য এডভোকেট সোহরাব আলী সানা, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জামাল।

উপস্থিত ছিলেন, ডা. মোহাম্মদ শেখ শহীদ উল্লাহ, ইঞ্জিনিয়ার প্রেম কুমার মন্ডল, ড. মাহবুবুল ইসলাম, মানিকুজ্জামান, বিজয় কৃষ্ণ, মহাসিন রেজা, ইমরান হোসেন ইমু, খাদেজা আক্তার, জাহাঙ্গীর আলম প্রমুখ। সম্মেলনে জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial