প্রধান সূচি

বাগেরহাটে বিএনপি’র মানববন্ধনে পুলিশের বাধা ॥ প্রতিবাদ সমাবেশ

পুলিশি বাধার মধ্য দিয়ে বাগেরহাট জেলা বিএনপির মানবন্ধন পালিত হয়েছে। বিএনপি চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে বৃহস্পতিবার সকালে বাগেরহাট জেলা বিএনপি দলীয় কার্য্যালয়ের সামনে এ মানববন্ধন পালন করতে গেলে পুলিশ বাধা দেয়। পরে বিএনপি পুলিশের বাধার মুখে দলীয় কার্য্যালেেয়র প্রধান ফটকে এ মানবন্ধন পালন করে।

মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি এম এ সালাম, সাধারন সম্পাদক অধ্যাপক আলী রেজা বাবু। এসময়  আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি এ্যাডভোকেট আব্দুল হাই, সাংগঠনিক সম্পাদক মোজ্জাফ্ফর রহমান আলম, বিএনপি নেতা কাজী সেলিমুল হক, মেহেবুবুল হক কিশোর, মোহিতুজ্জামান দুলাল, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব  আবুল কালাম আজাদ বুলু, কচুয়া উপজেলা বিএনপির সভাপতি হাজরা আসাদুল ইসলাম পান্না, জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক আলী দীপ, জেলা মহিলাদলের সহ- সভাপতি শিরিনা আক্তার, মমতাজ মেরী প্রমুখ।

বাগেরহাট জেলা বিএনপির নেতারা তাদের বক্তবে, কারাবন্ধি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার  মুক্তি ও সু-চিকিৎসার দাবী জানান।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial