Thursday, September 12th, 2019
কাউখালীতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে : আহত ২০
পিরোজপুরের কাউখালী উপজেলায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে আহত হয়েছেন অন্তত ২০ জন। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার জয়কুল গ্রামে নৈকাঠী ব্রীজের সন্নিকটে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে আ. রহমান (৬০), দুলাল (৬০) ও সেকেন্দার আলীকে বরিশাল শেরে-এ-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এবং হাফসা (২৮), জীবন সমদ্দার (৭০), চম্পা বড়াল (৩৫), শিল্পীকে (২৫) কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় গ্রামবাসী জানান, পিরোজপুর থেকে স্বরুপকাঠীর উদ্দেশ্য ছেড়ে আসা একটি যাত্রী বাহী বাস মিরাজ পরিবহন (ঢাকা মেট্রো-জ-০৪-০৬৯৩০) পিরোজপুর-কাউখালী-গড়িয়ারপাড় আঞ্চলিক সড়কের নৈকাঠীবিস্তারিত পড়ুন
নদমুলা ইউনিয়ন চ্যাম্পিয়ন
ভান্ডারিয়ায় বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্ট সম্পন্ন
ভান্ডারিয়ায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয় অধিদপ্তরের যৌথ উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে স্থানীয় বিহারী লাল মিত্র পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৭)এরফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়। ৫০ মিনিটের এ খেলায় উপজেলার নদমূলা শিয়ালকাঠী ইউনিয়ন ২-০ গোলে ধাওয়া ইউনিয়নকে পরাজিত করে চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করে। উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. নাজমুল আলমের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নেন পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান এবং জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মহারাজ, ভান্ডারিয়া উপজেলা ভাইস চেয়াম্যান মশিউর রহমান মৃধা, মহিলাবিস্তারিত পড়ুন
পিরোজপুরে স্বাধীনতা শিক্ষক পরিষদের সদর উপজেলা কমিটি গঠন
পিরোজপুর সদর উপজেলার মাধ্যমিক ও নি¤œ মাধ্যমিক বিদ্যালয়ের কর্মরত শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে কমিটি গঠনের মধ্যে দিয়ে পিরোজপুরে আত্মপ্রাকাশ করেছে স্বাধীনতা শিক্ষক পরিষদ। বৃহস্পতিবার দুপুরে স্থানীয় আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের মিলনায়তনে উপজেলার বিভিন্ন বেসরকারি বিদ্যালয়ে কর্মরত শিক্ষক শিক্ষাকার উপস্থিতিতে অনুষ্ঠিত সভায় গৌতম কুমার সাহাকে সভাপতি ও মো. মনিরুজ্জামানকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এসময় বক্তব্য রাখেন, কমিটির উপদেষ্টা অবসরপ্রাপ্ত শিক্ষক কাজী মজিবুর রহমান, সভাপতি গৌতম কুমার সাহা, সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান, সিনিয়র সহ-সভাপতি জি এম ফিরোজ রব্বানী, সহ-সভাপতি সুলতানা নাসরিন, যুগ্ম সম্পাদক বিপুল মৈত্র, সাংগঠনিক সম্পাদক শান্তকুমার দাস,বিস্তারিত পড়ুন
চিতলমারীর সাংবাদিক কপিল ঘোষকে চিকিৎসা সহায়তা প্রদান
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন সাংবাদিক কপিল ঘোষের সুচিকিৎসার জন্য চিতলমারী উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে গঠিত ‘কপিল ঘোষের চিকিৎসা তহবিল’এ ব্যক্তিগত খাত থেকে চিকিৎসা সহায়তা প্রদান করেছেন চিতলমারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চিতলমারী উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা পীযূষ কান্তি রায়। বৃহস্পতিবার বিকাল ৫ টায় তিনি প্রেসক্লাবে উপস্থিত হয়ে প্রেসক্লাব সভাপতি পংকজ মন্ডলের হাতে এ চিকিৎসা সহায়তার অর্থ তুলে দেন। এ সময় তিনি সাংবাদিক কপিল ঘোষের চিকিৎসার বিষয়ে খোঁজ খবর নেন। এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ-সভাপতি তাওহিদুর রহমান বাবু, সাধারণ সম্পাদক সাফায়েত হোসেন সাফা, কোষাধ্যক্ষ দেবাশীষ বিশ্বাস দেব, সাবেক সভাপতিবিস্তারিত পড়ুন
বাগেরহাটে বিএনপি’র মানববন্ধনে পুলিশের বাধা ॥ প্রতিবাদ সমাবেশ
পুলিশি বাধার মধ্য দিয়ে বাগেরহাট জেলা বিএনপির মানবন্ধন পালিত হয়েছে। বিএনপি চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে বৃহস্পতিবার সকালে বাগেরহাট জেলা বিএনপি দলীয় কার্য্যালয়ের সামনে এ মানববন্ধন পালন করতে গেলে পুলিশ বাধা দেয়। পরে বিএনপি পুলিশের বাধার মুখে দলীয় কার্য্যালেেয়র প্রধান ফটকে এ মানবন্ধন পালন করে। মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি এম এ সালাম, সাধারন সম্পাদক অধ্যাপক আলী রেজা বাবু। এসময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি এ্যাডভোকেট আব্দুল হাই, সাংগঠনিক সম্পাদক মোজ্জাফ্ফর রহমান আলম, বিএনপি নেতা কাজী সেলিমুল হক, মেহেবুবুল হক কিশোর,বিস্তারিত পড়ুন
বাগেরহাটে দলিল জালিয়াতি মামলায় দুই আসামী কারাগারে
বাগেরহাটে টিপসহি জাল করে জমি দলিলের মামলায় দুই আসামীকে কারাগারে পাঠিয়েছে আদালত। বৃহস্পতিবার বাগেরহাটের অতিরিক্ত চীফজুডিশিয়াল ম্যাজিট্রেট আবীর পারভেজ এই আদেশ প্রদান করেন। ওই দুই আসামী হলেন, কচুয়া উপজেলার চন্দ্রপাড়া গ্রামের মৃত সাহেব আলীর ছেলে শেখ হুমায়ুন কবির (৫০) ও একই গ্রামের সামছুল হকের ছেলে মো. ছালাম পাইক (৪৫)। বাদী পক্ষের আইনজীবী এ্যাড. মো. জাহিদ হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ২০০৬ সালের ১৭ সেপ্টেম্বর আসামীরা দাতার টিপসহি জাল করে একটি জাল দলিল করেন। এঘটনার পর এ্যাড. কামরুজ্জামান হাওলাদার বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। আদালত দলিলটির দাতার আঙ্গুলেরবিস্তারিত পড়ুন
শিক্ষক গাজী মাহাবুবুল উল আলমের দাফন সম্পন্ন ॥ শোক প্রকাশ
ভান্ডারিয়া উপজেলার বিহারী লাল মিত্র পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক গাজী মাহাবুবুল উল আলম (৬৪) হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকা ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে…….রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার সকাল নয়টায় ভান্ডারিয়া বাসস্ট্যান্ড কলেমা চত্বরে প্রথম নামাজে জানাজা এবং সকাল দশটায় নিজ বাড়ি উপজেলার ভিটাবাড়িয়া গ্রামে দ্বিতীয় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়। জানাজা নামাজে অন্যান্যের মধ্যে বাসস্ট্যান্ডে ভান্ডারিয়া বিহারী লাল মিত্র পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের গভনিং বডির সভাপতি, জাতীয়পার্টি জেপির উপজেলা আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো.বিস্তারিত পড়ুন
ইন্দুরকানীতে নুতন উপজেলা নির্বাহী কর্মকর্তার যোগদান
৪ মাস উপজেলা নির্বাহী কর্মকর্তার পদ শূন্য থাকার পর অবশেষে ইন্দুরকানীতে যোগদান করলেন হোসাইন মোহাম্মদ আল মুজাহিদ। তিনি বৃহস্পতিবার সকালে ইন্দুরকানী উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসাবে যোগদান করে সারাদিন অফিস করেন। এর আগে তিনি কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত ছিলেন। এ ছাড়া তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা, এসিল্যান্ড সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। উপজেলা চেয়ারম্যান এম. মতিউর রহমান জানান, দীর্ঘ ৪ মাস পর উপজেলা নির্বাহী কর্মকর্তা যোগদান করায় উপজেলা প্রশাসনে ফিরে এসেছে কর্মচাঞ্চল্য।
পিরোজপুরে থানা থেকে আসামীর পলায়ন ॥ ৮ ঘন্টা পর ফের গ্রেফতার
পিরোজপুরে একটি হত্যা মামলার গ্রেফতারকৃত সন্দেহভাজন আসামী থানা থেকে পালিয়ে যাওয়ার ৮ ঘন্টা পরে পুলিশ ফের তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে পিরোজপুর সদর থানা থেকে সালমান খান (২৪) নামের উক্ত আসামী পালিয়ে যায়। পরে পুলিশ ব্যাপক অভিযান চালিয়ে বৃহস্পতিবার দুপুর ৩টার দিকে তাকে পিরোজপুর সদর উপজেলার চলিশা চাঁন মাঝির ব্রীজ এলাকা থেকে গ্রেফতার করে। সালমান পিরোজপুর সদর উপজেলার কলাখালী গ্রামের দুলাল খানের ছেলে। তার বিরুদ্ধে মাদক ও নারী নির্যাতনসহ চারটি নিয়মিত মামলাও রয়েছে। থানা সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৭টার দিকে আসামী সালমান পানি পান করতেবিস্তারিত পড়ুন
