প্রধান সূচি

চিতলমারীর সাংবাদিক কপিল ঘোষকে চিকিৎসা সহায়তা প্রদান

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন সাংবাদিক কপিল ঘোষের সুচিকিৎসার জন্য চিতলমারী উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে গঠিত ‘কপিল ঘোষের চিকিৎসা তহবিল’এ ব্যক্তিগত খাত  থেকে চিকিৎসা সহায়তা প্রদান করেছেন চিতলমারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চিতলমারী উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা পীযূষ কান্তি রায়। বৃহস্পতিবার বিকাল ৫ টায় তিনি প্রেসক্লাবে উপস্থিত হয়ে প্রেসক্লাব সভাপতি পংকজ মন্ডলের হাতে এ চিকিৎসা সহায়তার অর্থ তুলে দেন।

এ সময় তিনি সাংবাদিক কপিল ঘোষের চিকিৎসার বিষয়ে খোঁজ খবর নেন। এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ-সভাপতি তাওহিদুর রহমান বাবু, সাধারণ সম্পাদক সাফায়েত হোসেন সাফা, কোষাধ্যক্ষ দেবাশীষ বিশ্বাস দেব, সাবেক সভাপতি এস এস সাগর, সাবেক সাধারণ সম্পাদক শেখর ভক্ত, নির্বাহী সদস্য মোঃ কামরুল ইসলাম প্রভাষক প্রদীপ মন্ডল প্রমুখ।

চিতলমারী উপজেলা প্রেসক্লাবের তত্ত্বাবধানে সাংবাদিক কপিল ঘোষের চিকিৎসার জন্য ‘চিকিৎসা তহবিল’ এ পকান সুহৃদ চিকিৎসা সহায়তা প্রদান করলে কপিল ঘোষের ব্যক্তিগত বিকাশ নম্বর (০১৯২৮-৮৯২৩৬২) এ সহায়তা প্রদান করার জন্য প্রেসক্লাবের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।

প্রসঙ্গত, দৈনিক কালেরকণ্ঠ পত্রিকার চিতলমারী ও কচুয়া উপজেলা প্রতিনিধি সাংবাদিক কপিল ঘোষ বিগত কয়েকদিন ধরে পা, কোমর ও বুকে ব্যাথা নিয়ে নিজ বাড়িতে চিকিৎসাধীন ছিলেন। তার উন্নত চিকিৎসার জন্য বৃহস্পতিবার তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial