পিরোজপুরে স্বাধীনতা শিক্ষক পরিষদের সদর উপজেলা কমিটি গঠন
পিরোজপুর সদর উপজেলার মাধ্যমিক ও নি¤œ মাধ্যমিক বিদ্যালয়ের কর্মরত শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে কমিটি গঠনের মধ্যে দিয়ে পিরোজপুরে আত্মপ্রাকাশ করেছে স্বাধীনতা শিক্ষক পরিষদ। বৃহস্পতিবার দুপুরে স্থানীয় আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের মিলনায়তনে উপজেলার বিভিন্ন বেসরকারি বিদ্যালয়ে কর্মরত শিক্ষক শিক্ষাকার উপস্থিতিতে অনুষ্ঠিত সভায় গৌতম কুমার সাহাকে সভাপতি ও মো. মনিরুজ্জামানকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
এসময় বক্তব্য রাখেন, কমিটির উপদেষ্টা অবসরপ্রাপ্ত শিক্ষক কাজী মজিবুর রহমান, সভাপতি গৌতম কুমার সাহা, সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান, সিনিয়র সহ-সভাপতি জি এম ফিরোজ রব্বানী, সহ-সভাপতি সুলতানা নাসরিন, যুগ্ম সম্পাদক বিপুল মৈত্র, সাংগঠনিক সম্পাদক শান্তকুমার দাস, সদস্য মো. আলমগীর হোসেন প্রমুখ।
সভায় বক্তাগন শিক্ষকদের ন্যায়সঙ্গত দাবী দাওয়া সম্পর্কে আলোচনা করেন।
