প্রধান সূচি

বাগেরহাটে দলিল জালিয়াতি মামলায় দুই আসামী কারাগারে

বাগেরহাটে টিপসহি জাল করে জমি দলিলের মামলায় দুই আসামীকে কারাগারে পাঠিয়েছে আদালত। বৃহস্পতিবার বাগেরহাটের অতিরিক্ত চীফজুডিশিয়াল ম্যাজিট্রেট আবীর পারভেজ এই আদেশ প্রদান করেন।

ওই দুই আসামী হলেন, কচুয়া উপজেলার চন্দ্রপাড়া গ্রামের মৃত সাহেব আলীর ছেলে শেখ হুমায়ুন কবির (৫০) ও একই গ্রামের সামছুল হকের ছেলে মো. ছালাম পাইক (৪৫)। বাদী পক্ষের আইনজীবী এ্যাড. মো. জাহিদ হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ২০০৬ সালের ১৭ সেপ্টেম্বর আসামীরা দাতার টিপসহি জাল করে একটি জাল দলিল করেন। এঘটনার পর এ্যাড. কামরুজ্জামান হাওলাদার বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। আদালত দলিলটির দাতার আঙ্গুলের ছাপ পরিক্ষার জন্য ঢাকা ল্যাবে প্রেরণ করে। ল্যাবে আঙ্গুলের ছাপ জাল হওয়া ও স্বাক্ষীদের সাক্ষ্য গ্রহন শেষে বুধবার দুপুরে ওই দুই আসামীকে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial