শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথিতে আলোচনা সভা
ভগবান শ্রী কৃষ্ণের ৫২৪৫তম আবির্ভাব তিথি উপলক্ষে জেলা প্রশাসনের সহযোগিতায় হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট এর উদ্যোগে এক আলোচনা সভা বুধবার রায়েরকাঠীস্থ ইসকন মন্দির মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ঝুমুর বালা।
হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট এর ট্রাস্টি অধ্যক্ষ বিপুল বিহারী হালদারের সভাপতিত্বে অনষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা পূজা পরিষদের সভাপতি বিমল চন্দ্র মন্ডল, সহ-সভাপতি বিকাশ চন্দ্র মজুমদার, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি তুষার কান্তি মজুমদার, পিরোজপুরের সিনিয়র সাংবাদিক গৌতম চৌধুরী, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের পিরোজপুরের উপ-পরিচালক প্রিয়াংকা সিকদার।
বক্তারা বলেন, বর্তমান সরকার সকল ধর্মের লোকদের ধর্ম পালনের অধিকার নিশ্চিত করেছেন।
Please follow and like us:
« শরণখোলায় আওয়ামী লীগ নেতাকে হাতুড়িপেটা (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) ইন্দুকানীতে শিশুর লাশ উদ্ধার ॥ পরিবারের দাবী হত্যা »
