প্রধান সূচি

Wednesday, August 28th, 2019

 

স্বাধীনতা বিরোধী ও প্রতিক্রিয়াশীলরা বঙ্গবন্ধুকে হত্যা করেছে … গণপূর্ত মন্ত্রী

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ. ম. রেজাউল করিম বলেছেন, স্বাধীনতা বিরোধী ও প্রতিক্রিয়াশীলরা মিলে জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যা করেছে। আর বঙ্গবন্ধু’র খুনীদেরকে অগণতান্ত্রিক সরকারগুলো পুনর্বাসন করেছে। জিয়াউর রহমান নিজে বঙ্গবন্ধু হত্যার উপকারভোগী এবং মদদ দাতা। তিনি বঙ্গবন্ধুর খুনীদেরকে দেশের বাইরে পুনর্বাসন করেছেন। আত্মস্বীকৃত খুনীদের বিচার না করে তাদেরকে রাষ্ট্রীয় মর্যাদায় প্রতিষ্ঠিত করেছেন। ইনডেমনিটি অডিন্যান্সকে সংবিধানের অংশে পরিণত করেছেন। এরপর এরশাদ বঙ্গবন্ধুর খুনীদের সরাসরি রাজনীতিতে পুনর্বাসন ও প্রটেকশন দিয়েছেন। খালেদা জিয়া ক্ষমতায় এসে বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনীদেরকে বিভিন্ন মিশনে চাকুরী ও পদোন্নতি দিয়েছেন। জিয়াউর রহমান, এরশাদ ও খালেদা জিয়া একইরূপে কলঙ্কজনক অধ্যায়বিস্তারিত পড়ুন


ইন্দুরকানীতে প্রতিপক্ষের হামলায় ছাত্রলীগ কর্মী আহত

ইন্দুরকানীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষরা এক ছাত্রলীগ কর্মীকে পিটিয়ে গুরুতর আহত করেছে। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে। বুধবার ইন্দুরকানী কলেজের সামনের সড়কে এ ঘটনা ঘটে। জানা গেছে, মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদের সামনে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী অনুষ্ঠানে ইন্দুরকানী গ্রামের আব্দুল কাদের খানের ছেলে ছাত্রলীগ কর্মী ইব্রাহীম খানের (১৭) সাথে একই গ্রামের কাওসার, রাসেল ও জাহিদের কথার কাটাকাটি হয়। বুধবার ছাত্রলীগ কর্মী ইব্রাহীম ইন্দুরকানী কলেজের সামনে গেলে প্রতিপক্ষ কাওসার, রসেল ও জাহিদসহ  তাদের ৫/৬ জন সহযোগী ইব্রাহীমকে কাঠের চলা দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। পরে  তার স্বজনরা তাকে উদ্ধার করেবিস্তারিত পড়ুন


ভান্ডারিয়ার মাদক ব্যবসায়ীর ৭ বছর কারাদন্ড

পিরোজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ সামছুল হক এর আদালত বুধবার দুপুরে জেলার ভান্ডারিয়ার একটি মাদক মামলায় একাধিক মাদক মামলার আসামী ইকবাল মল্লিককে ৭ বছরের সশ্রম করাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের করাদন্ডের আদেশ দিয়েছেন। দন্ডপ্রাপ্ত পালাতক আসামী ইকবাল মল্লিক ভান্ডারিয়া উপজেলার লক্ষীপুরা গ্রামের রুস্তুম মল্লিকের ছেলে। আদালত অভিযোগ প্রমানিত না হওয়ায় ইকবাল মল্লিকের স্ত্রী তামান্না বেগম, জামিরতলা গ্রামের সেফাতুল শরীফ,মামুন শরীফ, বকতিয়ার শরীফ, লক্ষীপুরা গ্রামের রাজীব মল্লিক ও ঝালকাঠী জেলা রাজাপুর থানার নলবুনিয়া গ্রামের সাগরসহ মোট ৬ জন পালাতক আসামীকে বেকসুর খালাস প্রদান করেছেন। অতিরিক্তবিস্তারিত পড়ুন


ইন্দুকানীতে শিশুর লাশ উদ্ধার ॥ পরিবারের দাবী হত্যা

ইন্দুরকানীতে ৮ বছরের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবী শিশুটিকে পানিতে ফেলে হত্যা করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলার সাঈদখালী খালে সাঈদখালী গ্রামের মনিরুজ্জামান জমাদ্দারের শিশু পুত্র মাসুদ (৮) খালের পাড়ে পা ধুতে গেলে খালে পরে যায়। স্রোতে শিশুটিকে ভাসিয়ে খালের স্লুইজ গেটে পাতা আনসার জমাদ্দারের বুজনা জালে আটকে শিশুটি মারা যায়। শিশুটির পিতা মনিরুজ্জামান জমাদ্দার অভিযোগ করেছেন আনসার জমাদ্দারের সাথে পুর্ব শত্রুতা রয়েছে। তার ছেলেকে পানিতে ফেলে হত্যা করা হয়েছে। ইন্দুরকানী থানার ওসি হাবীবুর রহমান জানান, লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনবিস্তারিত পড়ুন


শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথিতে আলোচনা সভা

ভগবান শ্রী কৃষ্ণের ৫২৪৫তম আবির্ভাব তিথি উপলক্ষে জেলা প্রশাসনের সহযোগিতায় হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট এর উদ্যোগে এক আলোচনা সভা বুধবার রায়েরকাঠীস্থ ইসকন মন্দির মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ঝুমুর বালা। হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট এর ট্রাস্টি অধ্যক্ষ বিপুল বিহারী হালদারের সভাপতিত্বে অনষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা পূজা পরিষদের সভাপতি বিমল চন্দ্র মন্ডল, সহ-সভাপতি বিকাশ চন্দ্র মজুমদার, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি তুষার কান্তি মজুমদার, পিরোজপুরের সিনিয়র সাংবাদিক গৌতম চৌধুরী, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের পিরোজপুরের উপ-পরিচালক প্রিয়াংকা সিকদার।বিস্তারিত পড়ুন


শরণখোলায় আওয়ামী লীগ নেতাকে হাতুড়িপেটা

বাগেরহাটের শরণখোলায় আওয়ামী লীগ নেতা মাহারাজ হাওলাদার (৪৮)কে রড দিয়ে পিটিয়ে এবং হাতুড়িপেটা করে গুরুতর আহত করা হয়েছে। তাকে আশংকাজনক অবস্থায় প্রথমে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেকে চিকিৎসা দিয়ে পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে  প্রেরণ করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, বুধবার বেলা সাড়ে সাড়ে ১১টার দিকে ধানসাগর ইউনিয়নের বাধাল এলাকা থেকে বাড়ি ফেরার পথে খোন্তাকাটা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহারাজ হাওলাদারের উপর হামলা করে একই এলাকার ফারুক খাঁন, খোকন খাঁন ও রোকন খানের নেতৃত্বে ১১/১২ জন যুবক। তারা রড দিয়ে পিটিয়ে ও হাতুড়িপেটা করে তার দু পা ভেঙ্গেবিস্তারিত পড়ুন


অধ্যক্ষ পদে নিয়োগ বানিজ্য ॥ মামলা করায় বাদীকে জীবননাশের হুমকি

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার সদরের বাড়াটিয়া বাসিন্দা আতরখালী মানিক মিয়া কলেজের শিক্ষক বরুন কুমার দাস অধ্যক্ষ পদে নিয়োগ বানিজ্যের বিরুদ্ধে পিরোজপুর আদালতে মামলা করায় তাকে মিরুখালী কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি জাকির হোসেন জীবন নাশের হুমকি দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলার আতরখালী মানিক মিয়া কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষক বরুন কুমার দাস সাংবাদিকদের কাছে এক লিখিত আবেদনে অভিযোগ করেন, সম্প্রতি পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার মিরুখালী কলেজে অধ্যক্ষ পদে নিয়োগের জন্য এক বিজ্ঞপ্তির ফলে ঐ পদে আবেদন এবং পদ নিশ্চিত হওয়ার জন্য মিরুখালী কলেজের সভাপতি মো. জাকির হোসেনের সাথে যোগাযোগের জন্য জাকির হোসেনের কথিতবিস্তারিত পড়ুন


বিয়ের প্রলোভনে ধর্ষন

মোড়েলগঞ্জ উপজেলা পরিষদের অফিস সহকারী আটক

বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলা পরিষদের অফিস সহকারী মো. সাইদুর রহমান (৪৫)কে ধর্ষন মামলায় আটক করেছে কচুয়া থানা পুলিশ। মঙ্গলবার রাতে জেলার কচুয়া উপজেলার মাদারতলা এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক মো. সাইদুর রহমান কচুয়া উপজেলার ছোটবগা গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে। কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ সফিকুর রহমান বলেন, আটক মো. সাইদুর রহমানের বিরুদ্ধে বিয়ের প্রলোভন দিয়ে ধর্ষনের অভিযোগে উপজেলার ছোটবগা গ্রামের এক গৃহবধূ বাদী হয়ে মামলা দায়ের করেছেন। মামলার বিবরণে জানা গেছে, কচুয়া উপজেলার ছোটবগা গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে মো. সাইদুর রহমান বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন পূর্বেবিস্তারিত পড়ুন


ভান্ডারিয়ায় ডেঙ্গু আক্রান্ত হয়ে গৃহবধুর মৃত্যু

পিরোজপুরের ভান্ডারিয়ায় শাহিদা বেগম (৪৫) নামের এক গৃহবধু ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন। তিনি উপজেলার ধাওয়া ইউনিয়নের পশারিবুনিয়া গ্রামের মো. সাইয়েদুর রহমান শিকদারের স্ত্রী। গত রবিবার তাকে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে অবস্থার অবনতি ঘটলে মঙ্গলবার দুপুরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে গভীর রাতে তার মৃত্যু হয়।


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial