প্রধান সূচি

শরণখোলায় আওয়ামী লীগ নেতাকে হাতুড়িপেটা

বাগেরহাটের শরণখোলায় আওয়ামী লীগ নেতা মাহারাজ হাওলাদার (৪৮)কে রড দিয়ে পিটিয়ে এবং হাতুড়িপেটা করে গুরুতর আহত করা হয়েছে। তাকে আশংকাজনক অবস্থায় প্রথমে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেকে চিকিৎসা দিয়ে পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে  প্রেরণ করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, বুধবার বেলা সাড়ে সাড়ে ১১টার দিকে ধানসাগর ইউনিয়নের বাধাল এলাকা থেকে বাড়ি ফেরার পথে খোন্তাকাটা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহারাজ হাওলাদারের উপর হামলা করে একই এলাকার ফারুক খাঁন, খোকন খাঁন ও রোকন খানের নেতৃত্বে ১১/১২ জন যুবক। তারা রড দিয়ে পিটিয়ে ও হাতুড়িপেটা করে তার দু পা ভেঙ্গে দেয়। পরে স্থানীয় লোকজন মহারাজকে উদ্ধার করে হাসপাতারে নিয়ে আসে।

খোন্তাকাটা ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন খাঁন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, হামলাকারীরা এলাকায় সন্ত্রাসী ও মামলাবাজ হিসেবে পরিচিত। তিনি এ ঘটনার বিচার দাবী করেছেন।

শরণখোলা থানার অফিসার ইনচার্জ দিলীপ কুমার সরকার বিকেলে ঘটনাস্থল পরিদর্শন শেষে জানান, দীর্ঘদিন ধরে উভয় পক্ষের মধ্যে জমিজমা সংক্রান্ত বিরোধ রয়েছে। তার জের ধরে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় এজাহার দাখিল করার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial