অধ্যক্ষ পদে নিয়োগ বানিজ্য ॥ মামলা করায় বাদীকে জীবননাশের হুমকি
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার সদরের বাড়াটিয়া বাসিন্দা আতরখালী মানিক মিয়া কলেজের শিক্ষক বরুন কুমার দাস অধ্যক্ষ পদে নিয়োগ বানিজ্যের বিরুদ্ধে পিরোজপুর আদালতে মামলা করায় তাকে মিরুখালী কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি জাকির হোসেন জীবন নাশের হুমকি দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
উপজেলার আতরখালী মানিক মিয়া কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষক বরুন কুমার দাস সাংবাদিকদের কাছে এক লিখিত আবেদনে অভিযোগ করেন, সম্প্রতি পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার মিরুখালী কলেজে অধ্যক্ষ পদে নিয়োগের জন্য এক বিজ্ঞপ্তির ফলে ঐ পদে আবেদন এবং পদ নিশ্চিত হওয়ার জন্য মিরুখালী কলেজের সভাপতি মো. জাকির হোসেনের সাথে যোগাযোগের জন্য জাকির হোসেনের কথিত পিএস জোনায়েত হোসেনের মাধ্যমে যোগাযোগ করে ১০ লাখ টাকার বিনিময়ে একটি চুক্তির ভিত্তিতে বরুন কুমার দাস মঠবাড়িয়া বঙ্গবন্ধু কলেজের শিক্ষক কামাল হোসেনকে অবহিত করে নগদ ৫ লাখ টাকা দেন জাকির হোসেনকে। এদিকে, এই নিয়োগের কথা শুনে মিরুখালী কলেজের শিক্ষক মো. মাহাবুবুল আলম একই কলেজের সভাপতি জাকির হোসেনের সাথে ১৫ লাখ টাকায় চুক্তি হয়ে গত ২৩/০৬/২০১৯ তারিখ একটি সাজানো পরীক্ষা দেখিয়ে মাহাবুবুল আলমকে অধ্যক্ষ পদে নিয়োগ প্রদান করে বলে অভিযোগ পত্রে উল্লেখ করেন বরুন। অন্যদিকে, বরুন দাস এই কথা জানতে পেরে জাকির হোসেনের সাথে ফোনে যোগাযোগ করে টাকা ফেরৎ চাইলে জাকির হোসেন বরিশাল একটি মিস্টির দোকানে বসে নগদ ৩ লাখ টাকা ফেরত দেয়। তা গুনে দেখে তাতেও ১০ হাজার টাকা কম আছে। এদিকে দেয়া বাকি টাকা ফেরত চাইলে জাকির হোসেন নয়-ছয় শুরু করায় বরুন দাস পিরোজপুর আদালতে জাকির হোসেনকে ১নং বিবাদী করে একটি অবৈধ নিয়োগ বানিজ্যের মামলা দায়ের করেন। এই মামলার কথা শুনে ক্ষিপ্ত হয়ে জাকির ফোনে তার গুন্ডা বাহিনীকে দিয়ে বরুনকে তুলে নিয়ে হত্যার হুমকি দেয় বলে অভিযোগ রয়েছে।
এ বিষয়ে বুধবার জাকির হোসেনের ০১৭১১-৯৮০৩০১ নাম্বারে যোগাযোগ করা হলে সে ফোন রিসিভ করেন নি। তার কথিত পিএস মিরুখালীর বাসিন্দা জোনায়েত হোসেনের ০১৭১৫-০৯২৯২৯ নাম্বারে ফোন করে তার কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি জানান, জাকির সাহেব বরিশাল জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক এবং ঐ কলেজের সভাপতি। তাই অপরিচিত নাম্বারের ফোন ধরেন না এবং সে নানা কাজে ব্যস্ত থাকায় বর্তমানে বাসায় থাকলেও ফোন রিসিভ করতে পারবেনা। নিয়োগে বরুনের টাকার কথা জানতে চাইলে জানান, আমি কামাল স্যারের মাধ্যমে জাকির সাহেবের সাথে যোগাযোগ করিয়ে দিয়েছি।
কামাল হোসেনের কাছে জানতে চাইলে তিনি ৫ লাখ টাকা দেয়া এবং ২ লাখ ৯০ হাজার টাকা ফেরত পাওয়ার সত্যতা স্বীকার করে জানান এ বিষয়ে তিনি অবগত আছেন।
