প্রধান সূচি

ইন্দুরকানীতে প্রতিপক্ষের হামলায় ছাত্রলীগ কর্মী আহত

ইন্দুরকানীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষরা এক ছাত্রলীগ কর্মীকে পিটিয়ে গুরুতর আহত করেছে। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে। বুধবার ইন্দুরকানী কলেজের সামনের সড়কে এ ঘটনা ঘটে।

জানা গেছে, মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদের সামনে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী অনুষ্ঠানে ইন্দুরকানী গ্রামের আব্দুল কাদের খানের ছেলে ছাত্রলীগ কর্মী ইব্রাহীম খানের (১৭) সাথে একই গ্রামের কাওসার, রাসেল ও জাহিদের কথার কাটাকাটি হয়। বুধবার ছাত্রলীগ কর্মী ইব্রাহীম ইন্দুরকানী কলেজের সামনে গেলে প্রতিপক্ষ কাওসার, রসেল ও জাহিদসহ  তাদের ৫/৬ জন সহযোগী ইব্রাহীমকে কাঠের চলা দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। পরে  তার স্বজনরা তাকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায়   পুলিশ ঘটনাস্থল থেকে আলীম নামে এক যুবককে আটক করেছে।

ইন্দুরকানী থানার এস আই হেমায়েত উদ্দিন জানান, আহতকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial