প্রধান সূচি

ইন্দুকানীতে শিশুর লাশ উদ্ধার ॥ পরিবারের দাবী হত্যা

ইন্দুরকানীতে ৮ বছরের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবী শিশুটিকে পানিতে ফেলে হত্যা করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলার সাঈদখালী খালে সাঈদখালী গ্রামের মনিরুজ্জামান জমাদ্দারের শিশু পুত্র মাসুদ (৮) খালের পাড়ে পা ধুতে গেলে খালে পরে যায়। স্রোতে শিশুটিকে ভাসিয়ে খালের স্লুইজ গেটে পাতা আনসার জমাদ্দারের বুজনা জালে আটকে শিশুটি মারা যায়। শিশুটির পিতা মনিরুজ্জামান জমাদ্দার অভিযোগ করেছেন আনসার জমাদ্দারের সাথে পুর্ব শত্রুতা রয়েছে। তার ছেলেকে পানিতে ফেলে হত্যা করা হয়েছে।

ইন্দুরকানী থানার ওসি হাবীবুর রহমান জানান, লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাওয়া যায় নি।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial