প্রধান সূচি

গণপূর্ত মন্ত্রী শ. ম. রেজাউল করিমের পিতার রূহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠান

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক, এডভোকেট শ. ম. রেজাউল করিমের পিতা বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল খালেক শেখের রূহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সন্ধ্যায় পিরোজপুর জেলা আওয়ামী লীগের আয়োজনে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পিরোজপুর পৌর মেয়র আলহাজ¦ হাবিবুর রহমান মালেক, সাধারণ সম্পাদক এডভোকেট এম এ হাকিম হাওলাদার, সহ-সভাপতি শাহজাহান খান তালুকদার, জেলা উদীচীর সভাপতি এডভোকেট এম এ মান্নান, মন্ত্রীর মেঝ ভাই শেখ মো. নজরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী, এডভোকেট মোস্তফা কামাল, দপ্তর সম্পাদক শেখ ফিরোজ আহম্মেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক খান মো. আলাউদ্দিন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন নান্না পোদ্দার, জেলা শ্রমিকলীগের সভাপতি মজনু তালুকদার, জেলা আওয়ামী লীগের সদস্য আমিরুল ইসলাম মিরন, জেলা জাসদের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম ডালিম, জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল আহসান জিয়া, পৌর যুবলীগের সভাপতি আবু সাঈদ, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সানাউল্লাহ সানাসহ আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগসহ সকল অঙ্গ সংঠনের নেতা ও কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মো. শাহ আলম।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial