প্রধান সূচি

নুসরাত হত্যাকারীদের শাস্তির দাবীতে পিরোজপুরে মানববন্ধন

ফেনীতে মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যায় জড়িতদের শাস্তির দাবিতে পিরোজপুরে মানববন্ধন পালিত হয়েছে। সোমবার শহরের টাউনক্লাব সড়কে মানববন্ধন করে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ, পিরোজপুর জেলা শাখা।

মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি বিমল চন্দ্র মন্ডল, সহ-সভাপতি সুভাস চন্দ্র সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক স্বপন কুমার চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক এডভোকেট দিলীপ কুমার মাঝি, দপ্তর সম্পাদক সন্তোষ কুমার মজুমদার, ছাত্র যুব ঐক্য পরিষদের জেলা সভাপতি শুভজিত শিকদার। অনুষ্ঠান পরিচালনা করেন ছাত্র যুব ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্তী।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial