মঠবাড়িয়ায় রমজানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক সেমিনার
মঠবাড়িয়ায় পবিত্র মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে মঠবাড়িয়া পৌর যুব সমাজের উদ্যোগে স্থানীয় রাজমহল চাইনিজ রেস্তোঁরায় এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ বন্দর জামে মসজিদের খতিব হযরত মাওলানা শাহ জালাল ও বেতমোর আশ্রাফুল উলুম সিনিয়র মাদ্রাসার ইংরেজি প্রভাষক মো. মোস্তফা জামান। অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর যুব সমাজের যুগ্ম আহবায়ক মো. আবু সালেহ।
সেমিনারে পবিত্র মাহে রমজানের শিক্ষা, গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
Please follow and like us:
« পরীক্ষায় অনৈতিক সুযোগ না দেয়ায় শিক্ষক লাঞ্চিত (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) নুসরাত হত্যাকারীদের শাস্তির দাবীতে পিরোজপুরে মানববন্ধন »
