Monday, April 22nd, 2019
কাল পিরোজপুরের বৈশাখী মেলা শেষ
পিরোজপুরে বৈশাখী মেলা আগামীকাল মঙ্গলবার শেষ হবে। ১০ দিনব্যাপী অনুষ্ঠিত এ মেলায় দর্শনার্থীদের ব্যাপক সমাগম আর বাহারি সব জিনিসপত্রের পসরায় পিরোজপুর শহরের সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ ছিল এক মিলন মেলা। জেলা প্রশাসনের আয়োজনে ১০ দিনব্যাপী এ মেলায় প্রতিদিন বিকেলে ঢল নামে হাজারো মানুষের। পহেলা বৈশাখ থেকে শুরু হওয়া মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৬টা পর্যন্ত চলে। প্রতিদিন বিকেলের সাংস্কৃতিক অনুষ্ঠান মেলাকে দিয়েছে আলাদা রূপ। বিকেল ৩ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত চলে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের গান, নৃত্য ও নাটকের পরিবেশনা। আর দর্শকরা মনোমুগ্ধ হয়ে সেগুলো উপভোগ করেন। এছাড়াবিস্তারিত পড়ুন
গণপূর্ত মন্ত্রী শ. ম. রেজাউল করিমের পিতার রূহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠান
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক, এডভোকেট শ. ম. রেজাউল করিমের পিতা বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল খালেক শেখের রূহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় পিরোজপুর জেলা আওয়ামী লীগের আয়োজনে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পিরোজপুর পৌর মেয়র আলহাজ¦ হাবিবুর রহমান মালেক, সাধারণ সম্পাদক এডভোকেট এম এ হাকিম হাওলাদার, সহ-সভাপতি শাহজাহান খান তালুকদার, জেলা উদীচীর সভাপতি এডভোকেট এম এ মান্নান, মন্ত্রীর মেঝ ভাই শেখ মো. নজরুল ইসলাম, জেলা আওয়ামী লীগেরবিস্তারিত পড়ুন
নুসরাত হত্যাকারীদের শাস্তির দাবীতে পিরোজপুরে মানববন্ধন
ফেনীতে মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যায় জড়িতদের শাস্তির দাবিতে পিরোজপুরে মানববন্ধন পালিত হয়েছে। সোমবার শহরের টাউনক্লাব সড়কে মানববন্ধন করে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ, পিরোজপুর জেলা শাখা। মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি বিমল চন্দ্র মন্ডল, সহ-সভাপতি সুভাস চন্দ্র সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক স্বপন কুমার চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক এডভোকেট দিলীপ কুমার মাঝি, দপ্তর সম্পাদক সন্তোষ কুমার মজুমদার, ছাত্র যুব ঐক্য পরিষদের জেলা সভাপতি শুভজিত শিকদার। অনুষ্ঠান পরিচালনা করেন ছাত্র যুব ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্তী।
মঠবাড়িয়ায় রমজানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক সেমিনার
মঠবাড়িয়ায় পবিত্র মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে মঠবাড়িয়া পৌর যুব সমাজের উদ্যোগে স্থানীয় রাজমহল চাইনিজ রেস্তোঁরায় এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ বন্দর জামে মসজিদের খতিব হযরত মাওলানা শাহ জালাল ও বেতমোর আশ্রাফুল উলুম সিনিয়র মাদ্রাসার ইংরেজি প্রভাষক মো. মোস্তফা জামান। অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর যুব সমাজের যুগ্ম আহবায়ক মো. আবু সালেহ। সেমিনারে পবিত্র মাহে রমজানের শিক্ষা, গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
পরীক্ষায় অনৈতিক সুযোগ না দেয়ায় শিক্ষক লাঞ্চিত
বাগেরহাট সরকারি মহিলা কলেজে চলমান জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) ৪র্থ বর্ষ পরীক্ষায় অনৈতিক সুযোগ প্রদান না করায় শিক্ষককে লাঞ্চিত করেছে শিক্ষার্থীরা। পরীক্ষা শেষে খুলনা যাওয়ার পথে পদার্থ বিদ্যার ওই শিক্ষককে বাস থেকে জোর করে নামিয়ে লাঞ্চিত করে শিক্ষার্থীরা। এ ঘটনায় সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ ড. এস.এম রফিকুল ইসলাম বাগেরহাট মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। অভিযোগে তিনি বলেছেন, পরীক্ষা চলাকালীন ৩০১ কক্ষের কতিপয় শিক্ষার্থী অনৈতিক সুবিধা দাবি করে। কর্তব্যরত পর্যবেক্ষক (৩৬তম বিসিএস ক্যাডার কর্মকর্তা) তাদের সুবিধা না দিয়ে যথাযথভাবে দায়িত্ব পালন করেন। এ কারণে দুস্কৃতিকারীরা খুলনাগামী ওই শিক্ষক এবং অন্যবিস্তারিত পড়ুন
ইন্দুরকানীতে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যু
ইন্দুরকানীতে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যু চিকিৎিসক তোপের মুখে। জানা গেছে, গত বৃহস্পতিবার উপজেলার ইন্দুরকানী গ্রামের জসিম মীরের নবজাতক শিশুর জন্মের পর শ্বাস কষ্ট দেখা দিলে প্রাক্তন উপ-সহকারি কমিউনিটি মেডিকেল অফিসার ডা. মো. নুরুল ইসলামকে বাসায় নিয়ে যায়। পরে সে ওই শিশুকে দেখে ম্যাক্সসেফ-২৫০ ইনজেকশন নিজেই পুশ করে দেয়। অবস্থার কোন উন্নতি না হলে পরের দিন তার কথামত ম্যাক্সসেফ-২৫০ ও ডি-ফোর্ট ইনজেকশন মিলিয়ে একত্রে পুশ করার ৩ ঘন্টা পর ওই শিশুর মৃত্যু হয়। প্রথম ডোজ দেয়ার ২৪ ঘন্টা পর ২য় ডোজ দেয়ার কথা থাকলেও ১৬ ঘন্টা পর দেয়া হয়। পরিবারের দাবিবিস্তারিত পড়ুন
ইন্দুরকানীতে স্বামীর বিরুদ্ধে গৃহবধুকে হত্যা করে আত্মহত্যা বলে প্রচারের অভিযোগ
পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলা সদরে গৃহবধু শ্রাবন্তী মন্ডলকে হত্যা করে তার স্বামী বিজন মন্ডল আত্মহত্যার ঘটনা বলে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছে। শ্রাবন্তীর বাবা গনেশ চন্দ্র ঢালী সোমবার পিরোজপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেছেন। খুলনার বাগমারা এলাকার কাঠ মিস্ত্রি গনেশ চন্দ্র অভিযোগে বলেন, ২০১৭ সালের ৩০ জুন তার মেয়ের সাথে দক্ষিণ ইন্দুরকানী গ্রামের মিউজিক মাস্টার বিজনের বিয়ে হয়। বিয়ের পরে জামাই যৌতুক চাইলে প্রথমে ৭০ হাজার টাকায় একটি মোটর সাইকেল কিনে দেয়া হয়। পরে আরো চার লাখ টাকা দাবি করা হলে তা দিতে অসমর্থ হওয়ার পর ক্ষিপ্ত হয়ে বিজনবিস্তারিত পড়ুন
প্রসূতির শরীরে সুঁই রেখে সেলাই!
পিরোজপুরের স্বরূপকাঠী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই নার্সের বিরুদ্ধে সোনিয়া বেগম নামে এক প্রসূতির শরীরে সুঁই রেখে সেলাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী সোনিয়া বেগম শনিবার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর আহমেদ সিকদারের কাছে লিখিত অভিযোগ করেন। প্রসূতি সোনিয়া বেগম নেছারাবাদ উপজেলার পূর্ব জগন্নাথকাঠি গ্রামের রিকশাচালক মনির হোসেনের স্ত্রী। অভিযোগে তিনি বলেন, গত ৫ মার্চ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সন্তান জন্ম দেওয়ার সময় তার জননাঙ্গে ক্ষত সৃষ্টি হলে নার্স গৌরি রানী হালদার ও সুমিত্রা হালদার সেখানে সেলাই করে ব্যান্ডেজ করে দেন। এ জন্য তার রিকশাচালক স্বামীর কাছ থেকে বাড়তিবিস্তারিত পড়ুন
মঠবাড়িয়ায় গৃহবধূকে যৌন নিপিড়নের অভিযোগে দপ্তরীর অর্থদন্ড
পিরোজপুরের মঠবাড়িয়ায় দুই সন্তানের এক জননীকে যৌন নিপীড়নের অভিযোগে আব্দুল সালাম গাজী (৫০) নামে এক স্কুল দপ্তরীকে অর্থদন্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমান আদালত। রবিবার রাতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিপন বিশ^াস ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযুক্ত দপ্তরীকে ২০ হাজার টাকা অর্থদন্ডাদেশ দেন। দন্ডিত সালাম গাজী উপজেলার দাউদখালী গ্রামের মো. আকতার গাজীর ছেলে। সে উপজেলার মিরুখালী নুরজাহান মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের দপ্তরী (এমএলএসএস) পদে কর্মরত। থানা সূত্রে জানা গেছে, ছালাম গাজী তার প্রতিবেশী দুই সন্তানের জননী এক গৃহবধুকে প্রায়ই কুপ্রস্তাব ও অশালীন আচরণ করে আসছিল। এ ব্যাপারে ওই গৃহবধূ থানায় অভিযোগ দিলে দপ্তরী ছালামকে পুলিশবিস্তারিত পড়ুন
চিতলমারীতে দশম শ্রেণির ছাত্রী অপহরণ ॥ থানায় মামলা
বাগেরহাটের চিতলমারী সরকারি এস এম মডেল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণী ছাত্রী হাবিবা আক্তার অপহরণের ঘটনায় ৫ জনের নাম উল্লেখ থানায় মামলা দায়ের করা হয়েছে। হাবিবার পিতা মো. জাহাঙ্গীর শেখ ১৯ এপ্রিল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে এ মামলা দায়ের করেন। মামলা সূত্রে জানা গেছে, চিতলমারী সরকারী এসএম উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ও উপজেলা খড়মখালী গ্রামের মো. জাহাঙ্গীর শেখের মেয়ে হাবিবা আক্তারকে (১৬) গত ১৮ এপ্রিল সন্ধ্যায় ৬ টার দিকে চিতলমারী থেকে ফেরার পথে বাড়ীর সামনে থেকে অপহরণ করা হয়। এ ঘটনায় হাবিবার পিতা জাহাঙ্গীর শেখ ঘটনার পরবিস্তারিত পড়ুন
