প্রধান সূচি

কাল পিরোজপুরের বৈশাখী মেলা শেষ

পিরোজপুরে বৈশাখী মেলা আগামীকাল মঙ্গলবার শেষ হবে। ১০ দিনব্যাপী অনুষ্ঠিত এ মেলায় দর্শনার্থীদের ব্যাপক সমাগম আর বাহারি সব জিনিসপত্রের পসরায় পিরোজপুর শহরের সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ ছিল এক মিলন মেলা।

জেলা প্রশাসনের আয়োজনে ১০ দিনব্যাপী এ মেলায় প্রতিদিন বিকেলে ঢল নামে হাজারো মানুষের। পহেলা বৈশাখ থেকে শুরু হওয়া মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৬টা পর্যন্ত চলে। প্রতিদিন বিকেলের সাংস্কৃতিক অনুষ্ঠান মেলাকে দিয়েছে আলাদা রূপ।

বিকেল ৩ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত চলে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের গান, নৃত্য ও নাটকের পরিবেশনা। আর দর্শকরা মনোমুগ্ধ হয়ে সেগুলো উপভোগ করেন।

এছাড়া বিভিন্ন ধরণের খেলনা, কসমেটিকস, পোশাক, বাঁশি, হাতপাখা, খাবারের দোকানের উপচেপড়া ভিড় সামাল দিতে হিমশিম খেতে হয় ব্যবসায়ীদের। আর শিশুরা আপন মনে দুলতে থাকে ট্রেনসহ বিভিন্ন প্রকার দোলনা ও চড়কায়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial