প্রধান সূচি

পিরোজপুরে যক্ষ্মা রোগ নিয়ন্ত্রণে নাটাবের মতবিনিময় সভা

‘যক্ষ্মা খুঁজবো ঘরে ঘরে, করব সুস্থ্য চিকিৎসা করে’ এ শ্লোগানে বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব) পিরোজপুরের উদ্যোগে ‘যক্ষ্মা রোগ নিয়ন্ত্রণে সামাজিক আন্দোলন গড়ে তুলতে সাংবদিকদের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে স্থানীয় চেম্বার অব কমার্স মিলনায়তনে জেলা নাটাবের সভাপতি এডভোকেট এম. এ মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় যক্ষা রোগ এবং করণীয় বিষয়ে বক্তব্য রাখেন সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. নিজাম উদ্দিন।

মতবিনিময় সভায় পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি জহিরুল হক টিটু, নাটাবের ফিল্ড লেভেল স্টাফ মো. নাজিম উদ্দিন, ব্রাক এর পিরোজপুর সদর উপজেলা ব্যাবস্থাপক মোশাররফ হোসেনসহ পিরোজপুরে কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial