Tuesday, February 26th, 2019
পিরোজপুরে যক্ষ্মা রোগ নিয়ন্ত্রণে নাটাবের মতবিনিময় সভা
‘যক্ষ্মা খুঁজবো ঘরে ঘরে, করব সুস্থ্য চিকিৎসা করে’ এ শ্লোগানে বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব) পিরোজপুরের উদ্যোগে ‘যক্ষ্মা রোগ নিয়ন্ত্রণে সামাজিক আন্দোলন গড়ে তুলতে সাংবদিকদের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে স্থানীয় চেম্বার অব কমার্স মিলনায়তনে জেলা নাটাবের সভাপতি এডভোকেট এম. এ মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় যক্ষা রোগ এবং করণীয় বিষয়ে বক্তব্য রাখেন সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. নিজাম উদ্দিন। মতবিনিময় সভায় পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি জহিরুল হক টিটু, নাটাবের ফিল্ড লেভেল স্টাফ মো. নাজিম উদ্দিন, ব্রাক এর পিরোজপুর সদর উপজেলা ব্যাবস্থাপক মোশাররফ হোসেনসহ পিরোজপুরে কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিতবিস্তারিত পড়ুন
জেলা ছাত্রলীগ সম্পাদককে আহতের ঘটনায় মামলা দায়ের ॥ আটক-২
পিরোজপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অনিরুজ্জামান অনিককে পিটিয়ে ও কুপিয়ে আহত করার ঘটনায় ১৭ জনকে আসামী করে পিরোজপুর সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। অনিকের পিতা ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান ফুলু বাদী হয়ে সোমবার রাতে এ মামলা দায়ের করেছেন। মামলায় জেলা ছাত্রলীগের প্রাক্তন যুগ্ম সম্পাদক ইফতেখার মাহমুদ সজলকে প্রধান আসামী করে এজাহার নামীয় ১২ জনসহ মোট ১৭ জনকে আসামী করা হয়েছে। পুলিশ এ ঘটনায় শহরের কৃষ্ণনগর এলাকা থেকে কাঠ ব্যবসায়ী শাহজান হাওলাদারের ছেলে রাহেল হাওলাদার (২৩) ও মধ্য রাস্তার আ. ছালাম শেখের ছেলে মো. সাজু শেখকেবিস্তারিত পড়ুন
পিরোজপুর কারাগারে বিদ্যুৎ না থাকায় কারাবন্দীরা দুর্ভোগে
পিরোজপুর জেলা কারাগারে দু’দিন ধরে বিদ্যুৎ নেই। এতে কারাবন্দী, কর্মকর্তা ও কারারক্ষী দুর্ভোগে মধ্যে রয়েছেন। কারা সূত্রে জানা গেছে, গত ২৬ জানুয়ারি পুরাতন কারাগার থেকে বন্দীদের নতুন কারাগারে নেয়া হয়। গত সোমবার দুপুরে বৃষ্টি শুরু হলে কারাগারের বিদ্যুৎ সংযোগের তার অকেজো হয়ে বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে যায়। এরপর থেকে কারাগারে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। বিদ্যুৎ না থাকায় কারাগারে থাকা ৪৫০ জন বন্দী ও কারাগারের শতাধিক কর্মকর্তা-কর্মচারী ভোগাক্তির মধ্যে রয়েছেন। পিরোজপুর কারাগারের তত্ত্বাবধায়ক মো. শামীম ইকবাল বলেন, কারাগারে বিদ্যুৎ না থাকায় বন্দীদের গোসল, শৌচাগার ব্যবহারে সমস্যা হচ্ছে। রান্নার কাজ করা যাচ্ছেবিস্তারিত পড়ুন
খুমুরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক বনভোজন, ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
পিরোজপুর পৌরসভার ৮১নং খুমুরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক বনভোজন, ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং ৫ম শ্রেণীর জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিদ্যালয় মিলনায়তনে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান রেজাউল করিম সিকদার মন্টু’র সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমীন, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার সিকদার জার্জিস হোসেন, তপা বিশ্বাস, নুরুল আমীন, পিরোজপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু, পৌর কাউন্সিলর শহিদুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রদান শিক্ষক অঞ্জু রানী কর্মকার। অনুষ্ঠানে বিদ্যালয় থেকে ৫ম শ্রেণীতে জিপিএ-৫ প্রাপ্তবিস্তারিত পড়ুন
আওয়ামী লীগ আমলে মানুষ উন্নত জীবনের স্বপ্ন দেখে … প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগের সরকার ক্ষমতায় এলে দেশের মানুষ উন্নত জীবনের স্বপ্ন দেখে। তাই জনগণের স্বপ্ন পূরণে এবং সেবার মানোন্নয়নে আওয়ামী লীগ সরকার বেসরকারি পর্যায়ে বিদ্যুৎ কেন্দ্র স্থাপন, বিমান ও হেলিকপ্টার সেবা উন্মুক্ত করেছে। বিভিন্ন ক্ষেত্র উন্মুক্ত করে সেবার মান বাড়াতে ও অবারিত সুযোগ সৃষ্টিতে কাজ করছে সরকার। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত এনআরবি প্রকৌশলীদের এক সম্মেলনে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। দেশের উন্নয়নে এনআরবি প্রকৌশলীদের ভূমিকা রাখার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান যুগ বিজ্ঞান ও প্রযুক্তির যুগ। গবেষণার মাধ্যমে বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহারে দেশের উন্নয়ন সম্ভব,বিস্তারিত পড়ুন
শিক্ষক ভারতে ॥ অথচ হাজিরা খাতায় স্বাক্ষর !
ইন্দুরকানীতে এক শিক্ষক আড়াই মাস ধরে ভারতে থেকেও প্রতিষ্ঠানের হাজিরা খাতায় নিয়মিত স্বাক্ষর দিয়ে যাচ্ছেন। বিষয়টি অবিশ^াস্য হলেও সত্য। এমন ঘটনাটি ঘটেছে উপজেলার উত্তর কলারণ দাখিল মাদরাসার সহকারী শিক্ষক (কৃষি) কনক প্রভা ডাকুয়ার ক্ষেত্রে। জানা গেছে, ২০১৮ সালের ৯ ডিসেম্বর থেকে মাদরাসায় অনুপস্থিত আছেন উপজেলার উত্তর কলারণ দাখিল মাদরাসার কৃষি বিভাগের সহকারী শিক্ষক কনক প্রভা ডাকুয়া। তিনি বর্তমানে ভারতে অবস্থান করছেন। তবুও শিক্ষক হাজিরা খাতায় নিয়মিত তার স্বাক্ষর দেয়া হচ্ছে। নাম প্রকাশ না করার শর্তে ওই প্রতিষ্ঠানের একাধিক শিক্ষক কর্মচারী জানান, প্রতিদিন সকল শিক্ষকরা ক্লাশে পাঠদান করতে গেলে সুপার ওবিস্তারিত পড়ুন
চার উপজেলায় বিদ্যুৎ বন্ধ
বাগেরহাটে প্রবল বর্ষণ ও ঝড়ে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত ॥ নারী ও শিশুসহ আহত-৮
বাগেরহাটের বিভিন্ন এলাকায় প্রবল বর্ষণ, শিলা বৃষ্টি ও ঝড়ে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এসময় গাছ ও ঘর ভেঙ্গে চাপা পরে নারী-শিশুসহ ৮ জন আহত হয়েছে। ঝড়ে জেলার বিভিন্ন এলাকায় কাঁচা-পাকা প্রায় শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। উপড়ে ও ভেঙ্গে গেছে অসংখ্য গাছপালা। আহতদের উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঝড়ে বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ায় জেলার চারটি উপজেলায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। মঙ্গলবার সকাল থেকে জেলার বিভিন্ন এলাকায় দফায় দফায় বৃষ্টির সাথে ঝড়ো হাওয়ায় এই ক্ষয়ক্ষতি হয়। ঝড়ে ক্ষতিগ্রস্থদের তালিকা তৈরি করতে স্ব স্ব উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন জেলাবিস্তারিত পড়ুন
ভান্ডারিয়ায় অপরহণের ৬ মাস পরে মাদ্রাসার শিশু ছাত্র উদ্ধার
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার জামিরতলা এলাকা থেকে গত ২৬ আগষ্ট দুপরে অপহৃত মো. হানিফ হাওলাদারের শিশুপুত্র মাদ্রাসা ছাত্র রায়হান (১০)কে গতকাল মঙ্গলবার দুপুরে পাশ্ববর্তী রাজাপুর উপজেলার বলাই বাড়ি নামক স্থান উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পিরোজপুর জজ আদালতে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ৪ জনকে আসামী করে মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা সূত্রে জানা যায়, ঝালকাঠির রাজাপুর উপজেলার কানুদাসকাঠী গ্রামের হানিফ হাওলাদারের শিশুপুত্র রায়হান পাশ্ববর্তী পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার পূর্ব ভান্ডারিয়া নানা বাড়ী থেকে গত ২৬ আগষ্ট দুপরে বাড়ীতে ফেরার পথে ভান্ডারিয়ার জামিরতলা এলাকারবিস্তারিত পড়ুন
পাইকগাছায় মাদকসহ আটক-৩
পাইকগাছা থানা পুলিশ ইয়াবা ও গাঁজাসহ মহিলাসহ ৩ জনকে আটক করেছে। আটককৃতদের বিরুদ্ধে থানায় পৃথক মামলা হয়েছে। পুলিশ জানায়, পাইকগাছা থানার ওসি এমদাদুল হক শেখ এর নেতৃত্বে থানা পুলিশ মঙ্গলবার বিকেলে অভিযান চালিয়ে পৌরসভার ৫নং ওয়ার্ড সরল গ্রামের রহমত গাজীর বসতবাড়ী থেকে ২৫ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজাসহ রহমতের স্ত্রী আবিরণ বিবি (৪৫) ও পূর্ব গজালিয়া গ্রামের মৃত নাজমুল হকের ছেলে মইনুল ইসলাম (২৮)কে হাতেনাতে আটক করে। অপর দিকে, দুপুরে চাঁদখালী বাজার এলাকা থেকে কাওয়ালী গ্রামের মুজিবর মোড়লের ছেলে মাইন মোড়ল (১৯)কে ১০ গ্রাম গাঁজাসহ আটক করে। এ ঘটনায়বিস্তারিত পড়ুন
বাগেরহাটে মামলা করে বিপাকে এনজিও কর্মী ॥ হুমকীতে পরিবার
বাগেরহাটে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে মারপিটের শিকার হয়ে মামলা করে আসামী ও তাদের স্বজনদের হুমকীর মুখে জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন কাকলী রানী দাস নামের এক এনজিও কর্মী। এ অবস্থায় নিজে ও পরিবারের নিরাপত্তার দাবী করেছেন তিনি। খোঁজ নিয়ে ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত শনিবার জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে বাগেরহাট শহরের শালতলা এলাকার বাসিন্দা কাকলী রানী দাসের উপর লোহার রড ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় একই এলাকার প্রতিপক্ষ উৎপল সরকারের লোকজন। এসময় প্রতিপক্ষের লোকজনের বেধড়ক মারপিটে কাকলী রানী গুরুত্ব আহত হলে তাকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করাবিস্তারিত পড়ুন
