ভান্ডারিয়ায় অপরহণের ৬ মাস পরে মাদ্রাসার শিশু ছাত্র উদ্ধার
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার জামিরতলা এলাকা থেকে গত ২৬ আগষ্ট দুপরে অপহৃত মো. হানিফ হাওলাদারের শিশুপুত্র মাদ্রাসা ছাত্র রায়হান (১০)কে গতকাল মঙ্গলবার দুপুরে পাশ্ববর্তী রাজাপুর উপজেলার বলাই বাড়ি নামক স্থান উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় পিরোজপুর জজ আদালতে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ৪ জনকে আসামী করে মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, ঝালকাঠির রাজাপুর উপজেলার কানুদাসকাঠী গ্রামের হানিফ হাওলাদারের শিশুপুত্র রায়হান পাশ্ববর্তী পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার পূর্ব ভান্ডারিয়া নানা বাড়ী থেকে গত ২৬ আগষ্ট দুপরে বাড়ীতে ফেরার পথে ভান্ডারিয়ার জামিরতলা এলাকার শুভেচ্ছা বেকারীর কাছে পৌঁছলে পূর্ব ভান্ডারিয়া গ্রামের কিসলু হাওলাদার ও তার ছেলে সায়েদ হাওলাদার, রশিদ হাওলাদারের ছেলে ওয়ালি হোসেনসহ ৪ ব্যক্তি মিলে শিশুটিকে ফুঁসলিয়ে অপহরণ করে চিটাগং এর দিকে নিয়ে যায়।
আদালতে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ৪ জনকে আসামী করে একটি মামলা দায়ের করলে আদালত মামলাটি ভান্ডারিয়া থানা পুলিশকে এফআইআর করার নির্দেশ দেয় এবং ২০১৮ সনের ১৪ আক্টোবর তারিখে মামলাটি ভান্ডারিয়া থানায় এফআইআর করা হয়। মামলা দায়েরের পরে ভান্ডারিয়া থানা পুলিশ চেষ্টা চালিয়ে মঙ্গলবার শিশুটির নিজ উপজেলা রাজাপুরের বলাই বাড়ি নামক স্থান থেকে উদ্ধার করে।
