প্রধান সূচি

পিরোজপুর কারাগারে বিদ্যুৎ না থাকায় কারাবন্দীরা দুর্ভোগে

পিরোজপুর জেলা কারাগারে দু’দিন ধরে বিদ্যুৎ নেই। এতে কারাবন্দী, কর্মকর্তা ও কারারক্ষী দুর্ভোগে মধ্যে রয়েছেন।

কারা সূত্রে জানা গেছে, গত ২৬ জানুয়ারি পুরাতন কারাগার থেকে বন্দীদের নতুন কারাগারে নেয়া হয়। গত সোমবার দুপুরে বৃষ্টি শুরু হলে কারাগারের বিদ্যুৎ সংযোগের তার অকেজো হয়ে বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে যায়। এরপর থেকে কারাগারে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। বিদ্যুৎ না থাকায় কারাগারে থাকা ৪৫০ জন বন্দী ও কারাগারের শতাধিক কর্মকর্তা-কর্মচারী ভোগাক্তির মধ্যে রয়েছেন।

পিরোজপুর কারাগারের তত্ত্বাবধায়ক মো. শামীম ইকবাল বলেন, কারাগারে বিদ্যুৎ না থাকায় বন্দীদের গোসল, শৌচাগার ব্যবহারে সমস্যা হচ্ছে। রান্নার কাজ করা যাচ্ছে না। ফলে বন্দী ও কারাগারের কর্মকর্তা-কর্মচারীরা দুর্ভোগে মধ্যে রয়েছেন।

গণপূর্ত বিভাগ পিরোজপুরের নির্বাহী প্রকৌশলী বিশ^নাথ বনিক বলেন, বিদ্যুৎ লাইনের ত্রুটি মেরামত করে বিদ্যুৎ সরবরাহ সচল করার চেষ্টা চলছে।

এদিকে, নতুন করাগারে বিদ্যুৎ ব্যবস্থায় ত্রুটি দেখা দেয়ায় এখানে ব্যবহৃত বৈদ্যুতিক সরঞ্জমাদির মান নিয়ে প্রশ্ন উঠেছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial