প্রধান সূচি

বাগেরহাটে মামলা করে বিপাকে এনজিও কর্মী ॥ হুমকীতে পরিবার

বাগেরহাটে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে মারপিটের শিকার হয়ে মামলা করে আসামী ও তাদের স্বজনদের হুমকীর মুখে জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন কাকলী রানী দাস নামের এক এনজিও কর্মী। এ অবস্থায় নিজে ও পরিবারের নিরাপত্তার দাবী করেছেন তিনি।

খোঁজ নিয়ে ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত শনিবার জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে বাগেরহাট শহরের শালতলা এলাকার বাসিন্দা কাকলী রানী দাসের উপর লোহার রড ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় একই এলাকার প্রতিপক্ষ উৎপল সরকারের লোকজন। এসময় প্রতিপক্ষের লোকজনের বেধড়ক মারপিটে কাকলী রানী গুরুত্ব আহত হলে তাকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে এ ঘটনায় কাকলী রানীর বোন শিলা রানী দাস বাদী হয়ে বাগেরহাট মডেল থানায় মামলা দায়ের করলে পুলিশ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে উৎপল সরকার ও চঞ্চল সরকার নামের দু’জনকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। এরপর থেকেই আসামী ও তাদের স্বজনদের হুমকী-ধামকীতে দিনপার করছেন তারা।

এ বিষয়ে শিলা রানী দাস ও কাকলী রানী দাস বলেন, ঘটনার পর মামলার অপর আসামী অনুপম দাস ও তার ছেলে দিপ্ত দাসসহ তাদের ন্বজনরা মামলা তুলে নিতে আমাদের প্রতিনিয়ত হুমকী-ধামকী দিয়ে যাচ্ছে। এ অবস্থায় আমি ও আমার বোনসহ আমাদের পরিবারের অন্যান্য সদস্যরা জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি।

Please follow and like us:


(পরবর্তি সংবাদ) »



উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial