প্রধান সূচি

ইন্দুরকানীতে বৃষ্টিতে ৬ ইটভাটার অর্ধ কোটি টাকার ক্ষতি

ইন্দুরকানীতে দুই দিনের অবিরাম বর্ষণে ৬টি ইট ভাটার অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে। জানা যায়, বঙ্গোবসাগরে নি¤œচাপের প্রভাবে সৃষ্ট লঘুচাপের কারণে গত সোম ও মঙ্গলবারের টানা বর্ষণে উপজেলার বালিপাড়া ইউনিয়নের চন্ডিপুর এলাকার শাহানাজ ব্রিকস ইন্ডাষ্ট্রিজ, নিয়াজ ব্রিকস ইন্ডাষ্ট্রিজ, পানগুছি ব্রিকস ইন্ডাষ্ট্রিজ, আলামিন ব্রিকস ইন্ডাষ্ট্রিজসহ ৬টি ইট ভাটার প্রায় অর্ধকোটি টাকার কাঁচা ইট বৃষ্টির পানিতে নষ্ট হয়ে গেছে। ইট ভাটাগুলো নতুন ইট তৈরি করে শুকাচ্ছিল। কিন্তু দুই দিনের টানা বর্ষণে ইটগুলো একেবারে নষ্ট হয়েছে।

নিয়াজ ব্রিকস ইন্ডাষ্ট্রিজের স্বত্বাধিকারী মো. বেল্লাল হোসেন জানান, তার ১০ লক্ষাধিক কাঁচা ইট বৃষ্টির পানিতে নষ্ট হয়ে গেছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial