প্রধান সূচি

কাউখালীতে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

পিরোজপুরের কাউখালীতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে অভিযান চালিয়ে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে ১৩ হাজার ৫শ’  টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশালের সহকারী পরিচালক মো. শাহ শোয়াইব মিয়া এবং পিরোজপুরের সহকারী পরিচালক সাফিয়া সুলতানা এ অভিযান পরিচালনা করেন।

অভিযান চলাকালে কাউখালী বন্দরে ভোক্তা অধিকার সংরক্ষন আইনের সচেতনামূলক লিফলেট বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বরিশালের ক্যাব সদস্য জাহাঙ্গীর  মোল্লা এবং কাউখালী থানার পুলিশ সদ্যরা।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরিশালের সহকারী পরিচালক মো. শাহ শোয়াইব মিয়া জানান, ভোক্তা অধিকার সংরক্ষন আইন-২০০৯ সালের বিভিন্ন ধারায় মেয়াদ উর্ত্তীন কোমল পানীয় বিক্রয় করায় কাউখালীর দক্ষিন বাজারে বিসমিল্লাহ টেডার্সকে ৪ হাজার টাকা, মূল্য তালিকা প্রদর্শন না করায় জাহাঙ্গীর ট্রেডার্সকে ৮ হাজার টাকা এবং জননী পোল্টি ফার্মকে দেড় হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial