প্রধান সূচি

Wednesday, February 27th, 2019

 

পৌর কর্তৃপক্ষ দৃষ্টি দিবেন কি ?

প্রথমে মনে হতে পারে ছবিটি হয়তো কোন গ্রামীন কদমাক্ত রাস্তা। কিন্তু রাস্তার দুই পাশের দোকানপাট দেখে সেটি আর মনে হবে না। না, এটি কোন গ্রামীন জনপদের রাস্তার ছবি নয়। এটি আমাদের পিরোজপুর পৌর শহরের ক্লাব রোডের ছবি। গত মঙ্গলবারের সামান্য বৃষ্টির পর কদমাক্ত সড়ক। বৃষ্টিতে রাস্তার উপর জমে থাকা ময়লার স্তুপ আর ড্রেনের উপচেপড়া ময়লায় কদমাক্ত হয়ে পড়েছে সড়কটি। নিয়মিত রাস্তা এবং ডেনের ময়লা পরিস্কার না করার কারণেই সামান্য বৃষ্টিতেই শহরের ব্যস্ততম সড়কের এ অবস্থা।


ভান্ডারিয়ায় শহীদ কাজী দেলোয়ারের ৩৫তম শাহাদাৎ বার্ষিকী কাল

কাল বৃহস্পতিবার, ২৮শে ফেব্রুয়ারী শহীদ ইব্রাহীম সেলিম ও কাজী দেলোয়ার এর ৩৫তম শাহাদাৎ বার্ষিকী পালন উপলক্ষে শহীদ কাজী দেলোয়ারের গ্রামের বাড়ি পিরোজপুরের ভান্ডারিয়ার উত্তর পৈকখালী নিজ বাড়ি শহীদ কাজী দেলোয়ার স্মৃতি দুঃস্থ শিশু কল্যাণ প্রতিষ্ঠান প্রাঙ্গনে কোরআন খানি, আলোচনা সভা, দোয়া মিলাদ ও বিশেষ ভোজের আয়োজন করা হয়েছে। এছাড়াও পটুয়াখালির বাউফল শহীদ ইব্রাহীম সেলিমের গ্রামের বাড়ি কোরআন খানি, আলোচনা, দোয়া মিলাদ অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। দিবসটি পালন উপলক্ষে ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগ অঙ্গসংগঠনের উদ্যোগে সকালে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন শহীদ দেলোয়ার স্মৃতিস্তম্ভে পুস্তস্তবক অর্পণ ও উপজেলা দলীয় কার্যালয়েবিস্তারিত পড়ুন


কাউখালীতে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

পিরোজপুরের কাউখালীতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে অভিযান চালিয়ে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে ১৩ হাজার ৫শ’  টাকা জরিমানা করা হয়েছে। বুধবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশালের সহকারী পরিচালক মো. শাহ শোয়াইব মিয়া এবং পিরোজপুরের সহকারী পরিচালক সাফিয়া সুলতানা এ অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালে কাউখালী বন্দরে ভোক্তা অধিকার সংরক্ষন আইনের সচেতনামূলক লিফলেট বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বরিশালের ক্যাব সদস্য জাহাঙ্গীর  মোল্লা এবং কাউখালী থানার পুলিশ সদ্যরা। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরিশালের সহকারী পরিচালক মো. শাহ শোয়াইব মিয়া জানান, ভোক্তা অধিকার সংরক্ষন আইন-২০০৯ সালের বিভিন্ন ধারায়বিস্তারিত পড়ুন


ইন্দুরকানীতে বৃষ্টিতে ৬ ইটভাটার অর্ধ কোটি টাকার ক্ষতি

ইন্দুরকানীতে দুই দিনের অবিরাম বর্ষণে ৬টি ইট ভাটার অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে। জানা যায়, বঙ্গোবসাগরে নি¤œচাপের প্রভাবে সৃষ্ট লঘুচাপের কারণে গত সোম ও মঙ্গলবারের টানা বর্ষণে উপজেলার বালিপাড়া ইউনিয়নের চন্ডিপুর এলাকার শাহানাজ ব্রিকস ইন্ডাষ্ট্রিজ, নিয়াজ ব্রিকস ইন্ডাষ্ট্রিজ, পানগুছি ব্রিকস ইন্ডাষ্ট্রিজ, আলামিন ব্রিকস ইন্ডাষ্ট্রিজসহ ৬টি ইট ভাটার প্রায় অর্ধকোটি টাকার কাঁচা ইট বৃষ্টির পানিতে নষ্ট হয়ে গেছে। ইট ভাটাগুলো নতুন ইট তৈরি করে শুকাচ্ছিল। কিন্তু দুই দিনের টানা বর্ষণে ইটগুলো একেবারে নষ্ট হয়েছে। নিয়াজ ব্রিকস ইন্ডাষ্ট্রিজের স্বত্বাধিকারী মো. বেল্লাল হোসেন জানান, তার ১০ লক্ষাধিক কাঁচা ইট বৃষ্টির পানিতে নষ্ট হয়েবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial