পৌর কর্তৃপক্ষ দৃষ্টি দিবেন কি ?
প্রথমে মনে হতে পারে ছবিটি হয়তো কোন গ্রামীন কদমাক্ত রাস্তা। কিন্তু রাস্তার দুই পাশের দোকানপাট দেখে সেটি আর মনে হবে না। না, এটি কোন গ্রামীন জনপদের রাস্তার ছবি নয়। এটি আমাদের পিরোজপুর পৌর শহরের ক্লাব রোডের ছবি। গত মঙ্গলবারের সামান্য বৃষ্টির পর কদমাক্ত সড়ক। বৃষ্টিতে রাস্তার উপর জমে থাকা ময়লার স্তুপ আর ড্রেনের উপচেপড়া ময়লায় কদমাক্ত হয়ে পড়েছে সড়কটি। নিয়মিত রাস্তা এবং ডেনের ময়লা পরিস্কার না করার কারণেই সামান্য বৃষ্টিতেই শহরের ব্যস্ততম সড়কের এ অবস্থা।
Please follow and like us:
« ভান্ডারিয়ায় শহীদ কাজী দেলোয়ারের ৩৫তম শাহাদাৎ বার্ষিকী কাল (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) পিরোজপুরে গ্লাসের স্তুপের নিচে চাপা পড়ে শ্রমিক নিহত »
