প্রধান সূচি

ভান্ডারিয়ায় শহীদ কাজী দেলোয়ারের ৩৫তম শাহাদাৎ বার্ষিকী কাল

কাল বৃহস্পতিবার, ২৮শে ফেব্রুয়ারী শহীদ ইব্রাহীম সেলিম ও কাজী দেলোয়ার এর ৩৫তম শাহাদাৎ বার্ষিকী পালন উপলক্ষে শহীদ কাজী দেলোয়ারের গ্রামের বাড়ি পিরোজপুরের ভান্ডারিয়ার উত্তর পৈকখালী নিজ বাড়ি শহীদ কাজী দেলোয়ার স্মৃতি দুঃস্থ শিশু কল্যাণ প্রতিষ্ঠান প্রাঙ্গনে কোরআন খানি, আলোচনা সভা, দোয়া মিলাদ ও বিশেষ ভোজের আয়োজন করা হয়েছে। এছাড়াও পটুয়াখালির বাউফল শহীদ ইব্রাহীম সেলিমের গ্রামের বাড়ি কোরআন খানি, আলোচনা, দোয়া মিলাদ অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

দিবসটি পালন উপলক্ষে ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগ অঙ্গসংগঠনের উদ্যোগে সকালে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন শহীদ দেলোয়ার স্মৃতিস্তম্ভে পুস্তস্তবক অর্পণ ও উপজেলা দলীয় কার্যালয়ে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাইজুর রশিদ খশরু জোমাদ্দার।

উল্লেখ্য, ১৯৮৪ সালের এই দিনে স্বৈরাচার বিরোধী আন্দোলনে মিছিলে নেতৃত্বদানকারী ঢাকা বিশ্ব বিদ্যালরেয়র এ দুই মেধাবী ছাত্র ইব্রহীম সেলিম ও কাজী দেলোয়ার ঢাকার  ফুলবাড়িয়ায় পুলিশের ট্রাক চাপায় শাহাদাৎ বরণ করেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial