পিরোজপুরে জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত
পিরোজপুর জেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় পিরোজপুর শহরের টাউন স্কুল মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি ও বরিশাল অঞ্চল পরিচালক মোয়াজ্জেম হোসেন হেলাল, পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী এবং বরিশাল অঞ্চল টিমের অধ্যাপক শাহ আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সম্মেলনে পিরোজপুর জেলা জামায়াতে ইসলামীর আগামী দিনের নেতৃত্ব নির্বাচনের লক্ষ্যে রুকনরা ভোটাধিকার প্রয়োগ করেন। তাদের প্রদত্ত ভোটের ভিত্তিতে জেলা জামায়াতের আগামী দিনের দায়িত্বশীল নির্বাচন করা হবে।
Please follow and like us:
« ভান্ডারিয়ায় হানি ট্রাপের অভিযোগে তিনজন গ্রেপ্তার (পূর্ববর্তি সংবাদ)
