প্রধান সূচি

Friday, October 9th, 2026

 

পিরোজপুরে জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত

পিরোজপুর জেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় পিরোজপুর শহরের টাউন স্কুল মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।‎সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি ও বরিশাল অঞ্চল পরিচালক মোয়াজ্জেম হোসেন হেলাল, পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী এবং বরিশাল অঞ্চল টিমের অধ্যাপক শাহ আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ।‎সম্মেলনে পিরোজপুর জেলা জামায়াতে ইসলামীর আগামী দিনের নেতৃত্ব নির্বাচনের লক্ষ্যে রুকনরা ভোটাধিকার প্রয়োগ করেন। তাদের প্রদত্ত ভোটের ভিত্তিতে জেলা জামায়াতের আগামী দিনের দায়িত্বশীল নির্বাচন করা হবে।


ভান্ডারিয়ায় হানি ট্রাপের অভিযোগে তিনজন গ্রেপ্তার

পিরোজপুরের ভান্ডারিয়ায় এক ব্যবসায়ীকে হানি ট্রাপে ফেলে মারধর, ভয়ভীতি দেখিয়ে নগ্ন ভিডিও ধারণ এবং অর্থ আদায় ও ব্ল্যাকমেইলের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- উত্তর পূর্ব ভান্ডারিয়া এলাকার মো. ফখরুল ইসলাম মিলন চাপরাশির ছেলে মো. সজিব (২৫), একই এলাকার আমজাদ হোসেনের ছেলে মোস্তাফিজুর রহমান রনি (৩৫) এবং মারিয়া আক্তার (ছদ্মনাম)। তাদের সবার বাড়ি ভান্ডারিয়া থানার এলাকায়।পুলিশ সূত্রে জানা গেছে, ভান্ডারিয়া বাজারসংলগ্ন রিজার্ভ পুকুরপাড় এলাকায় ইলেকট্রিক ব্যবসায়ী মানবেন্দ্র রায় মুন্না (৩৪)কে কৌশলে হানি ট্রাপে ফাঁসানো হয়। পরে তাকে মারধর ও ভয়ভীতি দেখিয়ে নগ্ন ভিডিও ধারণ করা হয়। ওই ভিডিও দেখিয়েবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial