প্রধান সূচি

বাগেরহাটে ব্রেণ টিউমারে আক্রান্ত আছিবের চিকিৎসা সহায়তার আবেদন

বাগেরহাটে ব্রেণ টিউমারে আক্রান্ত আছিব শিকদারকে (১৬) বাঁচাতে দ্বিতীয় দফায় অস্ত্রোপচারের জন্য প্রয়োজন দুই লাখ টাকা। কিন্তু সামান্ন দর্জি শ্রমিক পিতা এই টাকার অভাবে তার ছেলের অস্ত্রোপচার করাতে পারছেন না। ফলে আছিব শিকদারের জীবন ক্রমেই সংকাটাপন্ন হচ্ছে। অসুস্থ আছিব শিকদার বাগেরহাট শহরের খারদ্বার মল্লিক বাড়ি মোড় এলাকার নাসিম শিকদারের ছেলে।

আছিবের পিতা বাগেরহাট শহরের রিয়াজ উদ্দীন মার্কেটের দর্জি শ্রমিক নাসিম শিকদার জানান, তার একমাত্র শিশু সন্তান আছিব শিকদার বাগেরহাট কলেজিয়েট স্কুলে সপ্তম শ্রেণীতে থাকা অবস্তায় ২০১৫ সালে বিদ্যালয়ে গিয়ে মাথা ঘুরে পড়ে অজ্ঞান হয়ে যায়। স্থানীয়ভাবে চিকিৎসা করিয়ে ব্যর্থ হয়ে ঢাকার একটি চক্ষু হাসপাতালের ডাক্তারদের পরামর্শে তাকে সিটি স্কান করা হয়। এই পরিক্ষার মাধ্যমে জানা যায় আছিব শিকদার ব্রেণ টিউমারে আক্রান্ত। পরে চিকিৎসকদের পরামর্শে বিত্তবানদের সহায়তায় ২০১৬ সালে ভারতের ব্যাঙ্গালোরের একটি হাসপাতালে তার মাথায় অস্ত্রোপচার করা হয়। সফল অস্ত্রোপচারের পর চিকিৎসকরা জানান, পুরোপুরি সুস্থ্য হতে দুই বছর পর আবারো একটি ছোট অপারেশন করাতে হবে। চিকিৎসকদের দেয়া সেই সময় ইতিমধ্যে চার মাস পার হয়ে গেছে। ফলে তার শারীরিক অবস্থার ক্রমেই অবনতি হচ্ছে। কিন্তু আর্থিক সংকটের কারণে তার দ্বিতীয় দফায় অস্ত্রোপচার করা সম্ভব হচ্ছে না। একমাত্র সন্তানকে বাঁচাতে নাসিম শিকদার সমাজের বৃত্তবানদের কাছে আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা- নাসিম শিকদার, আইএফআইসি ব্যাংক, বাগেরহাট শাখা, সঞ্চয়ী হিসাব নং ৪২১২০৬৩৭৮৮০৩১ অথবা নাসিম শিকদারের বিকাশ নং- ০১৮৩৩৭৭০৫১৮।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial