কচুয়ায় ১৬ দলীয় ব্যাডমিন্টন প্রতিযোগিতা
কচুয়ায় মাদক সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলের লক্ষ্যে ও প্রতিভাবান জাতি গঠনে সকল ইউনিয়নের অংশ গ্রহনের মাধ্যমে উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে দুই দিনব্যাপী ১৬ দলীয় ব্যাডমিন্টন প্রতিযোগিতা-২০১৯ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রতিযোগিতার ফাইনাল খেলা ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি তাসমিন ফারহানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এস এম মাহফুজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. সাইফুল ইসলাম, জেলা পরিষদ সদস্য সেখ মনিরুজ্জামান ঝুমুর।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কচুয়া সদর ইউনিয়ন চেয়ারম্যান শিকদার হাদিউজ্জামান হাদিজ, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য মীর আওসাফুর রহমান মারুফ, হাজরা জিয়াউল হক পল্লব, তানিয়া আক্তারসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যান, ইউনিয়নের খেলোয়ার ও টিম ম্যানেজারবৃন্দ। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
