Wednesday, February 13th, 2019
আমাদের স্বাধীন দেশের উপযোগী মন ও মানসিকতা থাকতে হবে … আনোয়ার হোসেন মঞ্জু
জাতীয় পার্টি-জেপি’র চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি বলেছেন, আমাদের স্বাধীন দেশের উপযোগী মন ও মানসিকতা সৃষ্টি করা প্রয়োজন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের অর্থনীতির উন্নয়ন বিশ্বব্যাপী স্বীকৃতি ও প্রশংসা অর্জন করেছে। বৈশ্বিক অর্থনৈতিক মন্দা ও আন্তর্জাতিক সম্পর্কের টানাপোড়েনের মাঝেও দেশের এই আগ্রগতির ধারা সত্যিকার অর্থে একটি স্বাধীন দেশের বৈশিষ্ট্যেরই প্রতিফলন। দেশটা আমাদের সকলের বলে এই অগ্রযাত্রার সুযোগ গ্রহণ করতে হবে। তিনি বুধবার পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা ও আইন শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে আরও বলেন, আমাদের স্থানীয় সরকারগুলির নিজস্ব আয় না থাকায় প্রতিষ্ঠান গুলো আত্মবিস্তারিত পড়ুন
পিরোজপুর বসন্ত বরণ ও পিঠা উৎসব
‘আসে বসন্ত ফুল বনে সাজে বনভূমি সুন্দরী, চরণে পায়েলা রুমঝুম মধূপ উঠিছে গুঞ্জরী’ বসন্তের প্রথম সকালে নজরুল গীতির এই ছন্দে দুলে ওঠে পিরোজপুর। পালন করা হয় বসন্ত বরণ ও পিঠা উৎসব। শিমুল, পলাশ, বকুল ফুটেছে বৃক্ষরাজিতে। কোকিলের কূহু সুর দুলছে মানুষের হৃদয়। বসন্তের বাসন্তী রঙে সেজেছে তরুনরা। ফাল্গুনকে স্বাগত জানাতে বর্ণিল সাজে সজ্জিত হয়ে উঠে পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজ প্রাঙ্গন। আয়োজন করা হয় বসন্ত বরণ ও পিঠা উৎসবের। সকাল ১০ টায় এ বসন্ত বরণ ও পিঠা উৎসবের উদ্বোধন করেন পিরোজপুর জেলা প্রমাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন। বুধবার কলেজ শিক্ষকবিস্তারিত পড়ুন
বিশ্ব ভালোবাসা দিবস
১৪ ফেব্রুয়ারি, ভালোবাসার দিন। বিশ্ব ভ্যালেন্টাইনস ডে বা ভালোবাসা দিবস। ঋতুরাজ বসন্তের দ্বিতীয় দিনে ভালোবাসা দিবসে বাঙালি মনের ভালোবাসাও আজ হয় পবিত্র। ফুলে রাঙা আর বাসন্তী মোহে মুগ্ধ। ভালোবাসা দিবসে যুগলদের মনের এই উচ্ছ্বাসকে বাড়িয়ে দেবে কয়েকগুণ। শুধু তরুণ-তরুণী নয়, নানা বয়সের মানুষই ভালোবাসার এই দিনে একসঙ্গে সময় কাটাবেন। দিনটি পশ্চিমা সংস্কৃতির অনুষঙ্গ হলেও ভ্যালেন্টাইনস ডে বা ভালোবাসা দিবসে বাঙালি মনের ভালোবাসাও যেন পায় নতুন রূপ। আজকের এ ভালোবাসা শুধুই প্রেমিক আর প্রেমিকার জন্য নয়। মা-বাবা, স্বামী-স্ত্রী, ভাইবোন, প্রিয় সন্তান এমনকি বন্ধুর জন্যও ভালোবাসার জয়গানে আপ্লুত হতে পারে সবাই। চলবেবিস্তারিত পড়ুন
পিরোজপুরে ইঁদুর মারার ফাঁদে বিদ্যুতায়িত হয়ে কলেজ ছাত্রের মৃত্যু
পিরোজপুর সদর উপজেলার পূর্ব জুজখোলা গ্রামে ইঁদুর মারার ফাঁদে বিদ্যুতায়িত হয়ে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। এ সময় আরও দুইজন আহত হয়েছে। নিহত আজিজুল হক ইমন ওই গ্রামের শহিদুল ইসলামের ছেলে। সে পিরোজপুর আফতাব উদ্দিন মহাবিদ্যালয়ের এইচএসসি ২য় বর্ষের ছাত্র। আহতরা হল একই গ্রামের মজিবুর রহমান শেখ এবং আল আমীন শেখ। স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য মো. রফিক হাওলাদার জানান, মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে ইমনসহ ৪ জন শীতকালীন পাখি শিকারের জন্য মাঠের মধ্য দিয়ে যাচ্ছিল। এ সময় স্থানীয় দুলাল হালদারের জমিতে পেতে রাখা বিদ্যুতের ফাঁদের সংস্পর্শে এসে ঘটনাস্থলেই ইমন মারাবিস্তারিত পড়ুন
মঠবাড়িয়ায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রস্তুতি সভা
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে বুধবার দুপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জি এম সরফরাজ এর সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলানয়তনে সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) সিদ্দিকুর রহমান বাদশা, থানার অফিসার ইনচার্জ শওকত আনোয়ার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাজাহান আলী শেখ, প্রেসক্লাব সভাপতি জাহিদ উদ্দিন পলাশ, সাংবাদিক আবদুস সালাম আজাদী, প্রধান শিক্ষক নাছির উদ্দিন প্রমুখ। এসময উপজেলা পরিষদের সকল বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা তথ্য অফিসের উদ্যোগে মহিলা সমাবেশ অনুষ্ঠিত
পিরোজপুর জেলা তথ্য অফিসের আয়োজনে বুধবার সদর উপজেলার শিকদার মল্লিক ইউনিয়নের জুজখোলা ছয়ঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে প্রচার কার্যক্রম শক্তিশালীকরণ’ প্রকল্পের আওতায় মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে জেলা তথ্য অফিসার মহসীন হোসেন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত মহিলা সমাবেশে বক্তব্য রাখেন, জুজখোলা ছয়ঘর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মো. মতিউর রহমান, ইউনিয়ন পরিষদদের মহিলা মেম্বর আকলিমা বেগম ও স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মো. আব্দুর রব। সমাবেশে বক্তরা নারীর ক্ষমতায়ন, সামাজিক নিরাপত্তাসহ মাননীয় প্রদানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ (ব্রান্ডিং), সরকারের বিগত ১০ বছরের জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সকল উন্নয়ন কর্মকান্ড এবং সরকারের সাফল্যবিস্তারিত পড়ুন
স্বরূপকাঠীতে মাদক, বাল্য বিবাহ, যৌতুক ও ইভটিজিং প্রতিরোধে কর্মশালা
জেলার স্বরূপকাঠী উপজেলায় মাদক, বাল্য বিবাহ, যৌতুক ও ইভটিজিং প্রতিরোধ বিষয়ে দুই দিনব্যাপী এক অবহিতকরণ কর্মশালা শুরু হয়েছে।বুধবার উপজেলা সমাজসেবা কার্যালয়ের বাস্তবায়নে উপজেলা অডিটরিয়ামে ১৩ ও ১৪ ফেব্রুয়ারি দুই দিনব্যাপী কর্মশালা শুরু হয়। কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. ইব্রাহীম খলিল, স্বরূপকাঠী থানার ওসি (তদন্ত) মো.শহিদুল ইসলাম, সাংবাদিক মো. হাবিবুল্লাহ, মো. ফয়সাল হাসান প্রমুখ। স্থানীয় সরকার বিভাগ ও জাইকার সহযোগিতায় উপজেলা পরিষদের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কচুয়ায় সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়
কচুয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে কচুয়া থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুর রহমান মতবিনিময় সভা করেছেন। কচুয়া প্রেসক্লাবে মঙ্গলবার রাতে প্রেসক্লাব সভাপতি খোন্দকার নিয়াজ ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি তুষার রায় রনি, সাধারণ সম্পাদক কাজী সাইদুজ্জামান সাইদ, অর্থ সম্পাদক রথিন্দ্রনাথ সাহা, নির্বাহী সদস্য খান সুমনসহ কচুয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ।
কচুয়ায় ১৬ দলীয় ব্যাডমিন্টন প্রতিযোগিতা
কচুয়ায় মাদক সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলের লক্ষ্যে ও প্রতিভাবান জাতি গঠনে সকল ইউনিয়নের অংশ গ্রহনের মাধ্যমে উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে দুই দিনব্যাপী ১৬ দলীয় ব্যাডমিন্টন প্রতিযোগিতা-২০১৯ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রতিযোগিতার ফাইনাল খেলা ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি তাসমিন ফারহানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এস এম মাহফুজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. সাইফুল ইসলাম, জেলা পরিষদ সদস্য সেখ মনিরুজ্জামান ঝুমুর। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কচুয়া সদর ইউনিয়ন চেয়ারম্যান শিকদার হাদিউজ্জামানবিস্তারিত পড়ুন
বাগেরহাটে ব্রেণ টিউমারে আক্রান্ত আছিবের চিকিৎসা সহায়তার আবেদন
বাগেরহাটে ব্রেণ টিউমারে আক্রান্ত আছিব শিকদারকে (১৬) বাঁচাতে দ্বিতীয় দফায় অস্ত্রোপচারের জন্য প্রয়োজন দুই লাখ টাকা। কিন্তু সামান্ন দর্জি শ্রমিক পিতা এই টাকার অভাবে তার ছেলের অস্ত্রোপচার করাতে পারছেন না। ফলে আছিব শিকদারের জীবন ক্রমেই সংকাটাপন্ন হচ্ছে। অসুস্থ আছিব শিকদার বাগেরহাট শহরের খারদ্বার মল্লিক বাড়ি মোড় এলাকার নাসিম শিকদারের ছেলে। আছিবের পিতা বাগেরহাট শহরের রিয়াজ উদ্দীন মার্কেটের দর্জি শ্রমিক নাসিম শিকদার জানান, তার একমাত্র শিশু সন্তান আছিব শিকদার বাগেরহাট কলেজিয়েট স্কুলে সপ্তম শ্রেণীতে থাকা অবস্তায় ২০১৫ সালে বিদ্যালয়ে গিয়ে মাথা ঘুরে পড়ে অজ্ঞান হয়ে যায়। স্থানীয়ভাবে চিকিৎসা করিয়ে ব্যর্থ হয়েবিস্তারিত পড়ুন
