প্রধান সূচি

চিতলমারীতে মহিলা সমবায় সমিতিতে হামলা ও লুটপাটের অভিযোগ

বাগেরহাটের চিতলমারীতে একটি মহিলা সমবায় সমিতিতে স্থানীয় প্রভাবশালীদের হামলা ও লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সদর ইউনিয়নের খিলিগাতী গ্রামের যোগেজ্ঞশ্বর মন্ডলের ছেলে রিপন কান্তি মন্ডল এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন। বুধবার সকাল সাড়ে ১০ টায় চিতলমারী উপজেলা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রিপন কান্তি মন্ডল অভিযোগ করেন, প্রতিবেশী প্রভাবশালী বৈদ্যনাথ মন্ডল ও তার ছেলে পরিতোষ মন্ডলের হুকুমে গত ৮ ফেব্রুয়ারি বিকেল পোনে ৪ টার দিকে একই গ্রামের ভুপেন মন্ডলের ছেলে চন্দন মন্ডল, সুভাষ মন্ডলের ছেলে শাওন মন্ডল, আশুতোষ মন্ডলের ছেলে হিরক মন্ডল ও মানিক মন্ডলসহ ৫/৬ জন খিলিগাতী বাজারে অবস্থিত গৌরি মহিলা সমবায় সমিতির অফিস কক্ষে ঢুকে অতর্কিত হামলা চালায় ও অফিস কক্ষের জিনিসপত্র ভাংচুর করে। এসময় অফিস টেবিল ড্রয়ারে থাকা এক লাখ ২০ হাজার টাকা ছিনিয়ে নেয়। এছাড়া হামলায় অফিসের প্রায় ৪৫ হাজার টাকার জিনিসপত্রের ক্ষতি হয়। হামলাকারীরা তাকে (রিপন মন্ডল) মারধর করে। এসময় ডাক-চিৎকারে স্থানীয় লোকজন এসে আমাকে উদ্ধার চিতলমারী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে।

হামলা ও লুটপাটের ঘটনার পরদিন ৯ ফেব্রুয়ারি চিতলমারী থানায় হামলা ও লুটকারী ৬ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করা হয়েছে। আসামীরা আদালত থেকে জামিনে এসে আমাকে ও আমার পরিবারের লোকজনকে বিভিন্নভাবে হুমকি-ধমকি দিচ্ছে। তাদের হুমকিতে আমি ও পরিবারের লোকজন চরম নিরপত্তাহীনতায় রয়েছি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন খিলিগাতী গ্রামের আব্দুল হাকিম শেখ, সেকেন্দার মোল্লা, সুকুমার মন্ডল, বিকাশ বালা, বাবুল মন্ডল ও অরূপ বিশ্বাসসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial