পাইকগাছায় মিথ্যা মামলা ও হয়রানী থেকে বাঁচতে অরুনা বিবি’র সংবাদ সম্মেলন
পাইকগাছায় আনসার ও ভিডিপি সদস্য অরুণা বিবি মিথ্যা মামলা ও হয়রানী থেকে বাঁচতে উর্ধ্বতন পুলিশ কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করে সংবাদ সম্মেলন করেছেন।
মঙ্গলবার দুপুরে প্রেসক্লাব পাইকগাছার কার্যালয়ে এক লিখিত বক্তব্যে অরুণা বিবি জানান, তিনি লক্ষ্মীখোলা গ্রামে তার খালু বিলায়েত আলী হাওলাদারের বাড়ীতে থাকেন। তার খালাতো ভাই খান জাহান আলীর সাথে লক্ষ্মীখোলা গ্রামের একেএম আক্তারুজ্জামান মিন্টু (মিন্টু কাগুজী)র মেয়ে মোসাঃ মারিয়া খাতুনের সাথে দুই বছর আগে বিয়ে হলেও শ্বশুর বাড়ীর কারণে সংসার করতে পারিনি। তবে ডিভোর্স না দিয়ে মারিয়া খাতুন তার পিতার বাড়ি অবস্থান করেছে। গত ২০ ডিসেম্বর লক্ষ্মীখোলা আবাসন প্রকল্পের বাপ্পি নামে এক যুবকের সাথে তার মারপিট ও নির্যাতনের ঘটনা ঘটে। যা বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত হয়। এ ঘটনায় মিন্টু কাগুজী অরুনা বিবির খালাতো ভাই খান জাহান আলীসহ ৩ জনের নামে মামলা করে। এ ঘটনায় তিনি থানা পুলিশের কাছে জানতে গেলে থানা থেকে জানানো হয় এ কেসটি ডি-সার্কেল অফিস। তখন তিনি পাইকগাছা ডি সার্কেলের অফিসে গিয়ে জানান, মিথ্যা মামলায় তার ভাইকে গ্রেফতার করা হয়েছে। মামলাটি তদন্ত করার জন্য অনুরোধ জানান। এ ঘটনায় পুলিশ তাকে অকথ্য ভাষায় গালি গালাজ করে এবং সার্কেল অফিসের পুলিশ তার বাড়ীতে গিয়েও হুমকি ধামকি ও ভয়ভূতি প্রদর্শন করে। বর্তমানে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ ঘটনায় অরুনা বিবি খুলনা রেঞ্জ ডিআইজি বরাবর একটি আবেদন করেছেন। তিনি যাহাতে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে জীবন যাপন করতে পারে সে জন্য তিনি উর্ধ্বতন পুলিশ কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেছেন বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন।
