Tuesday, January 22nd, 2019
ঝূঁকিপূর্ণ সেতু দিয়ে চলছে যানবাহন
পিরোজপুরের ইন্দুরকানীতে ৩টি বেইলি ব্রিজ ঝূঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ইন্দুরকানী-কলারণ সড়কের ফকিরহাট বেইলি ব্রিজ ও চরবলেশ্বর মিলবাড়ি বেইলি ব্রিজ দুটি প্রায় ৩ বছর ধরে জরাজীর্ণ অবস্থায় রয়েছে। এছাড়া চন্ডিপুর মালবাড়ি বেইলি ব্রিজটি ঝূঁকিপূর্ণ থাকায় ভারী যানবাহন চলাচলের উপর নিষেধাজ্ঞা দিয়ে সতর্কতামূলক সাইন বোর্ড ঝূঁলিয়ে দিয়েছে পিরোজপুর সড়ক ও জনপদ বিভাগ। এই সেতু দিয়ে প্রতিদিন ঢাকাসহ চট্টগ্রাম, খুলনা, বরিশাল রুটে দুরপাল্লার পরিবহন ছাড়াও অভ্যন্তরীণ রুটে শত শত ছোট বড় যানবাহন চলাচল করছে। এদিকে দীর্ঘদিন ধরে ফকিরহাট ও চরবশ্বের সেতু দুটির অধিকাংশ স্লীপার মরিচা ধরে ভেঙ্গে গেলেও এ দুরাবস্থার ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নেইবিস্তারিত পড়ুন
ভান্ডারিয়ায় ভ্রাম্যমান আদালতে জরিমানা আদায়
পিরোজপুরের ভান্ডারিয়ায় গতকাল মঙ্গলবার দুপুরে ভেজাল বিরোধী অভিযান চালিয়ে আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট বরিশাল বিভাগীয় কার্যালয় সহকারী পরিচালক মো. শাহ সোয়াইব মিয়া তিন প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন। মো. শাহ সোয়াইব মিয়া সাংবাদিকদের জানান, উপজেলার বিভিন্ন স্থানে ভেজাল বিরোধী অভিযান চালানো হয়। এ সময় বাজারের ইসলামী সুইট এন্ড রেস্টুডেন্ট নোংরা, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশন এবং মেয়াদ উত্তীর্ন কোমল পানীয় রাখার অপরাধে ১২ হাজার, শ্যাম লাল সাহা’র মিষ্টি তৈরীর কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরিসহ নানা অভিযোগে ১০ হাজার এবং কুন্ড স্টোরে পণ্যের মূল্য তালিকা না থাকায় ৩ হাজারসহ মোটবিস্তারিত পড়ুন
কাউখালী উপজেলা পরিষদ নির্বাচনে প্রচারণার মাঠে পল্টন
কাউখালী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসাবে প্রচারণা চালিয়ে যাচ্ছেন কাউখালী উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক সাবেক ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান তালুকদার পল্টন। তিনি ছাত্র জীবনে ছাত্রলীগ পরবর্তীতে উপজেলা যুব লীগের আহবায়ক এবং বর্তমানে উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন। একইসঙ্গে কাউখালী মহাবিদ্যালয়ের গভর্নিং বডির সদস্য হিসাবে দুই দুই বার দায়িত্ব পালন করেছেন। উপজেলা নির্বাচনকে সামনে রেখে মনিরুজ্জামান তালুকদার পল্টন গত দু’সপ্তাহ যাবত উপজেলার ৫টি ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ, ব্যানার, ফেস্টুন ও সামাজিক যোগাযোগের মাধ্যমে নিজের অবস্থান ভোটারদের মধ্যে জানান দিচ্ছেন। ভোটারদের মধ্যেবিস্তারিত পড়ুন
মঠবাড়িয়া উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আ’লীগের মনোনয়ন প্রত্যাশী সেলিম মাতুব্বর
আসন্ন উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন মঠবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মঠবাড়িয়া কেএম লতীফ ইনষ্টিটিউশনের ম্যানেজিং কমিটির সভাপতি মো. আজিজুল হক সেলিম মাতুববর। তিনি আজ মঙ্গলবার দুপুরে মঠবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সাথে এক মতবিনিময়কালে এ ঘোষণা দেন। এসময় তার সাথে দলীয় নেতা-কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন। মঠবাড়িয়া প্রেসক্লাব সভাপতি মো. জাহিদ উদ্দিন পলাশের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান প্রার্থী মো. আজিজুল হক সেলিম মাতুব্বর, জেলা পরিষদ সদস্য মো. ইলিয়াস উদ্দিন হেলাল মুন্সী, সাংবাদিক আবদুস সালাম আজাদী, মো. জিল্লুর রহমান মিজানুর রহমান মিজু, ইউপি সদস্য মো.বিস্তারিত পড়ুন
পাইকগাছায় মিথ্যা মামলা ও হয়রানী থেকে বাঁচতে অরুনা বিবি’র সংবাদ সম্মেলন
পাইকগাছায় আনসার ও ভিডিপি সদস্য অরুণা বিবি মিথ্যা মামলা ও হয়রানী থেকে বাঁচতে উর্ধ্বতন পুলিশ কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করে সংবাদ সম্মেলন করেছেন। মঙ্গলবার দুপুরে প্রেসক্লাব পাইকগাছার কার্যালয়ে এক লিখিত বক্তব্যে অরুণা বিবি জানান, তিনি লক্ষ্মীখোলা গ্রামে তার খালু বিলায়েত আলী হাওলাদারের বাড়ীতে থাকেন। তার খালাতো ভাই খান জাহান আলীর সাথে লক্ষ্মীখোলা গ্রামের একেএম আক্তারুজ্জামান মিন্টু (মিন্টু কাগুজী)র মেয়ে মোসাঃ মারিয়া খাতুনের সাথে দুই বছর আগে বিয়ে হলেও শ্বশুর বাড়ীর কারণে সংসার করতে পারিনি। তবে ডিভোর্স না দিয়ে মারিয়া খাতুন তার পিতার বাড়ি অবস্থান করেছে। গত ২০ ডিসেম্বর লক্ষ্মীখোলা আবাসন প্রকল্পেরবিস্তারিত পড়ুন
নিহত ৪ ॥ আহত ৩০
বাগেরহাটে বাস-ট্রাক সংঘর্ষ
বাগেরহাটের ফকিরহাট উপজেলায় যাত্রীবাহী দুরপাল্লার বাসের সাথে ট্রাকের মুখোমূখী সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন। মঙ্গলবার দুপুরে মোংলা-মাওয়া মহাসড়কের ফকিরহাট উপজেলার পিলজং ইউনিয়নের কলমের দোকান এলাকায় এ দূর্ঘটনা ঘটে। হতাহতদের উদ্ধার করতে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার কাজ করছে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় পুলিশ জানাতে পারেনি। র্দূঘটনার পর মহাসড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। প্রায় ৩ ঘন্টা পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। মহাসড়ক পুলিশের কাটাখালী থানার উপ-পরিদর্শক (এসআই) মলায়েন্দ্র নাথ রায় বলেন, মঙ্গলবার দুপুরে খুলনা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি যাত্রীবাহীবিস্তারিত পড়ুন
সংরক্ষিত মহিলা আসন
উৎপলা সরকারের মনোনয়নপত্র জমা
খুলনা-বাগেরহাট (সংরক্ষিত আসন-৩১১) আসনের সংরক্ষিত মহিলা সংসদ সদস্য প্রার্থী হিসেবে আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন স্বনামধন্য দন্ত চিকিৎসক উৎপলা সরকার। গত ১৮ জানুয়ারী ডা. উৎপলা সরকার বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে খুলনা-বাগেরহাট আসনের সংসদ সদস্য প্রার্থী দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করে ওই দিনই জমা দেন। বর্তমানে তিনি ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালের ডেন্টাল সার্জন ও বাংলাদেশ ডেন্টাল সোসাইটির কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ছাড়াও তিনি স্বাধীনতা চিকিৎসা পরিষদের (স্বাচিপ) কেন্দ্রীয় কমিটির আজীবন সদস্য ও ছাত্রজীবন থেকেই আওয়ামী রাজনীতির সাথে জড়িত। ডা. উৎপলা সরকার সিরাজগঞ্জের বেলকুটিবিস্তারিত পড়ুন
স্বরূপকাঠীতে লঞ্চের ধাক্কায় কাঠ ভর্তি ট্রলার ডুবি ॥ চালক আহত
জেলার স্বরূপকাঠী ঢাকা-হুলারহাটগামী অভিযান-৭ নামক একটি যাত্রীবাহি লঞ্চের ধাক্কায় কাঠ বোঝাই ট্রলার ডুবে ট্রলার চালক আহত হয়েছে। আহত চালকের নাম আব্দুর রহিম। মঙ্গলবার উপজেলার ছারছিনা ব্রিক ফিল্ড সংলগ্ন সন্ধ্যা নদীতে এ দুর্ঘটনাটি ঘটে। লঞ্চের ধাক্কায় আহত রহিমের মুখ মন্ডল জখমসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত লেগেছে। স্থানীয়রা আহত চালককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাকে চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চালক রহিম উপজেলার আউরিয়া গ্রামের মৃত জব্বারের ছেলে। হাসপাতাল বেডে চিকিৎসাধীন আহত রহিম জানান, বরিশালের উজিরপুর এলাকা থেকে কাঠ ভর্তি মোদ্দাচ্ছের আলী নামক ষ্টিলবডি ট্রলারে কাঠ নিয়ে তিনিবিস্তারিত পড়ুন
সুন্দরবনে হরিণ শিকারীরা বেপরোয়া
সুন্দরবনের অভ্যন্তরে শীত মৌসুমে সংঘবদ্ধ হরিণ শিকারী চক্র বেপরোয়া হয়ে উঠেছে। নাইলনের ফাঁদ, জাল পেতে, স্প্রীং বসানো ফাঁদ, বিষটোপ, গুলি ছুঁড়ে, কলার মধ্যে বর্শি দিয়ে ঝুলিয়ে রাখা ফাঁদসহ পাতার ওপর চেতনানাশক ওষুধ দিয়ে হরিণ শিকারিরা হরিণ শিকার করে তা মোংলাসহ দেশের ভিন্ন স্থানে চড়া দামে বিক্রি করা হচ্ছে। বন বিভাগ, কোষ্টগার্ড ও অন্যান্য আইন শৃংখলা বাহিনীর কঠোর নজরদারীর মধ্যেও চোরা শিকারীরা কৌশলে সুন্দরবন থেকে হরিণ শিকার করছে। গত দু’সপ্তাহের ব্যবধানে বন বিভাগ ও কোষ্টগার্ড পৃথক তিনটি অভিযান চালিয়ে সুন্দরবন থেকে শিকার করে আনা ৬৩ কেজি হরিণের মাংস, মাথা, চামড়াসহ শিকারীদেরবিস্তারিত পড়ুন
