ভান্ডারিয়ায় ভ্রাম্যমান আদালতে জরিমানা আদায়
পিরোজপুরের ভান্ডারিয়ায় গতকাল মঙ্গলবার দুপুরে ভেজাল বিরোধী অভিযান চালিয়ে আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট বরিশাল বিভাগীয় কার্যালয় সহকারী পরিচালক মো. শাহ সোয়াইব মিয়া তিন প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন।
মো. শাহ সোয়াইব মিয়া সাংবাদিকদের জানান, উপজেলার বিভিন্ন স্থানে ভেজাল বিরোধী অভিযান চালানো হয়। এ সময় বাজারের ইসলামী সুইট এন্ড রেস্টুডেন্ট নোংরা, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশন এবং মেয়াদ উত্তীর্ন কোমল পানীয় রাখার অপরাধে ১২ হাজার, শ্যাম লাল সাহা’র মিষ্টি তৈরীর কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরিসহ নানা অভিযোগে ১০ হাজার এবং কুন্ড স্টোরে পণ্যের মূল্য তালিকা না থাকায় ৩ হাজারসহ মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
Please follow and like us:
« কাউখালী উপজেলা পরিষদ নির্বাচনে প্রচারণার মাঠে পল্টন (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) ঝূঁকিপূর্ণ সেতু দিয়ে চলছে যানবাহন »
