প্রধান সূচি

স্বরূপকাঠীতে লঞ্চের ধাক্কায় কাঠ ভর্তি ট্রলার ডুবি ॥ চালক আহত

জেলার স্বরূপকাঠী ঢাকা-হুলারহাটগামী অভিযান-৭ নামক একটি যাত্রীবাহি লঞ্চের ধাক্কায় কাঠ বোঝাই ট্রলার ডুবে ট্রলার চালক আহত হয়েছে। আহত চালকের নাম আব্দুর রহিম। মঙ্গলবার উপজেলার ছারছিনা ব্রিক ফিল্ড সংলগ্ন সন্ধ্যা নদীতে এ দুর্ঘটনাটি ঘটে। লঞ্চের ধাক্কায় আহত রহিমের মুখ মন্ডল জখমসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত লেগেছে। স্থানীয়রা আহত চালককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাকে চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চালক রহিম উপজেলার আউরিয়া গ্রামের মৃত জব্বারের ছেলে।

হাসপাতাল বেডে চিকিৎসাধীন আহত রহিম জানান, বরিশালের উজিরপুর এলাকা থেকে কাঠ ভর্তি মোদ্দাচ্ছের আলী নামক ষ্টিলবডি ট্রলারে কাঠ নিয়ে তিনি স্বরূপকাঠি মোকামে আসছিলেন। এসময় নদী পথে ঢাকা থেকে আসা অভিযান-৭ নামক দ্বিতল লঞ্চটি ট্রলারের পিছন দিক থেকে ধাক্কা দেয়। এতে কাঠ ভর্তি ট্রলারসহ রহিম নদীতে ডুবে যায়। রহিমের চিৎকার শুনে জেলেরা ছুটে গিয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

অভিযান লঞ্চের সুপার ভাইজার মো. আবুল কালাম জানান লঞ্চটি ঘুরিয়ে পিছনের দিকে আসার সময় লঞ্চের টেউয়ে ট্রলারটি ডুবে গেছে। ট্রলার চালকের চিকিৎসাসহ ট্রলার উত্তোলনের ব্যয়ভার লঞ্চ কর্তপক্ষ বহন করবে।

হাসপাতালের চিকিৎসক ডা. মো. মেহেদী হাসান জানান, রহিমের মুখ মন্ডল জখমসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়েছেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial