প্রধান সূচি

মঠবাড়িয়া উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আ’লীগের মনোনয়ন প্রত্যাশী সেলিম মাতুব্বর

আসন্ন উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন মঠবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মঠবাড়িয়া কেএম লতীফ ইনষ্টিটিউশনের ম্যানেজিং কমিটির সভাপতি মো. আজিজুল হক সেলিম মাতুববর। তিনি আজ মঙ্গলবার দুপুরে মঠবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সাথে এক মতবিনিময়কালে এ ঘোষণা দেন। এসময় তার সাথে দলীয় নেতা-কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন।

মঠবাড়িয়া প্রেসক্লাব সভাপতি মো. জাহিদ উদ্দিন পলাশের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান প্রার্থী মো. আজিজুল হক সেলিম মাতুব্বর, জেলা পরিষদ সদস্য মো. ইলিয়াস উদ্দিন হেলাল মুন্সী, সাংবাদিক আবদুস সালাম আজাদী, মো. জিল্লুর রহমান মিজানুর রহমান মিজু, ইউপি সদস্য মো. জাহাঙ্গীর হোসেন, যুবলীগ নেতা মো. কামরুল আকন প্রমূখ।

মতবিনিময় সভায় আওয়ামী লীগ নেতা আজিজুল হক সেলিম মাতুব্বর বলেন, মঠবাড়িয়া উপজেলাকে একটি আধুনিক জনপদ হিসেবে গড়ে তুলতে সন্ত্রাস, মাদক মুক্ত করে শিক্ষা উন্নয়নে কাজ করতে চাই। মঠবাড়িয়াকে এগিয়ে নিতে উন্নত শিক্ষা ও কৃষিখাতকে গুরুত্ব দিয়ে মঠবাড়িয়ার গণমানুষের সেবা করতে চাই।

তিনি আরও বলেন, আমি আওয়ামী লীগ পরিবারের সন্তান। ছাত্রলীগ থেকে আওয়ামী লীগের রাজনীতির সাথে সক্রিয় আছি। আমি ১২বছর উপজেলা যুবলীগের সভাপতির দায়িত্ব পালন করেছি এবং ৫ বছর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দায়িত্ব পালন করে আসছি। নেতাকর্মীদের দুঃসময়ে পাশে ছিলাম এখনো আছি। সেই সাথে মঠবাড়িয়া আপামর জনতার সুখে দুঃখে পাশে আছি। আমি আশাবাদি আমার দল আমার অতীত কর্মকান্ড সুবিবেচনায় নিয়ে আমাকে মনোনয়ন দিবেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial