প্রধান সূচি

সংরক্ষিত মহিলা আসন

উৎপলা সরকারের মনোনয়নপত্র জমা

খুলনা-বাগেরহাট (সংরক্ষিত আসন-৩১১) আসনের সংরক্ষিত মহিলা সংসদ সদস্য প্রার্থী হিসেবে আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন স্বনামধন্য দন্ত চিকিৎসক উৎপলা সরকার। গত ১৮ জানুয়ারী ডা. উৎপলা সরকার বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে খুলনা-বাগেরহাট আসনের সংসদ সদস্য প্রার্থী দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করে ওই দিনই জমা দেন। বর্তমানে তিনি ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালের ডেন্টাল সার্জন ও বাংলাদেশ ডেন্টাল সোসাইটির কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ছাড়াও তিনি স্বাধীনতা চিকিৎসা পরিষদের (স্বাচিপ) কেন্দ্রীয় কমিটির আজীবন সদস্য ও ছাত্রজীবন থেকেই আওয়ামী রাজনীতির সাথে জড়িত। ডা. উৎপলা সরকার সিরাজগঞ্জের বেলকুটি উপজেলার ডাকগাতী গ্রামের নীলকন্ঠ সরকারের মেয়ে এবং বাগেরহাটের চিতলমারী উপজেলার বোয়ালিয়া গ্রামের শিবনাথ বিশ্বাসের ছেলে, দেশ বরেণ্য চিকিৎসক বিপ্লব বিশ্বাসের (জয়) সহধর্মীনি।

সংরক্ষিত মহিলা সংসদ সদস্য হিসেবে মনোনয়ন প্রত্যাশী ডা. উৎপলা সরকার জানান, বাংলাদেশর সফল প্রধানমন্ত্রী ও আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন নেত্রী, জননেত্রী শেখ হাসিনা আমাকে সংসদ সদস্য হিসেবে মনোনিত করলে আমি নির্বাচিত এলাকার মানুষের উন্নয়নের জন্য সব ধরণের পদক্ষেপ গ্রহণ করব। বিশেষ করে নারী ও শিশুদের নিয়ে তিনি কাজ করতে আগ্রহী বলেও অভিমত ব্যক্ত করেন ডা. উৎপলা সরকার।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial