প্রধান সূচি

পিরোজপুরে যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা

পিরোজপুর সদর উপজেলার কলাখালী ইউনিয়নের কৈবর্ত্যখালী এলাকায় মোঃ সাকিল আহমেদ আশিষ (৪০) নামে এক যুবলীগ কর্মীকে বৃহস্পতিবার কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। নিহত আশিষ কলাখালী ইউনিয়নের দাউদপুর গ্রামের মৃত মোকছেদ আলী হাওলাদারের পুত্র এবং কৈবর্ত্যখালী এলাকার সাজিদুল ইসলাম জয় হত্যা মামলার আসামী।

কলাখালী ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক দিদারুজ্জামান শিমুল বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার বিকাল পৌনে চারটার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা তাকে (সাকিল আহমেদ আশিষকে) মৃত ঘোষনা করেন।

ইউপি চেয়ারম্যান জানান, ইউনিয়ন আ.লীগের সম্পাদক মন্ডলীর সদস্য ও ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ সাকিল আহমেদ আশিষ বৃহস্পতিবার পিরোজপুর জেলা জজ আদালতে তার নামে থাকা হত্যা মামলায় হাজিরা শেষে বাড়ী ফিরছিল। দুপুর সারে বারোটার দিকে কলাখালী-পিরোজপুর সড়কের কৈবর্ত্যখালী এলাকায় সন্ত্রাসীরা তাকে কুপিয়ে মারাত্মক জখম করে। আহত অবস্থায় তাকে প্রথমে পিরোজপুর সদর হাপাতালে ভর্তি করা হয়। সেখানের চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

পিরোজপুর সদর হাসপাতালের চিকিৎসক সাকিল সরোয়ার জানান, আশিষ এর অবস্থা আশংকা জনক হওয়ায় তাকে খুলনায় পাঠানো হয়।

পিরোজপুর জেলা জজ আদালতের আইনজীবী আহসানুল কবীর বাদল জানান, সাকিল আহমেদ আশিষ কলাখালী ইউনিয়নের কৈবর্ত্যখালী এলাকার সাজিদুল ইসলাম জয় হত্যা মামলার ৪ নং আসামী। দু বছর আগে একদিন সন্ধ্যার দিকে একই ইউনিয়নের দাউদপুর বাজারে সাজিদুল ইসলাম জয় খুন হয়। বৃহস্পতিবার আদালতে এ মামলার তারিখ ছিল। হাজিরা শেষে ফেরার পথে তার উপর হামলা হয়।

পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোল্ল্যা আজাদ হোসেন জানান, খবর শুনে এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িতদের সনাক্ত ও আটকের চেষ্টা চলছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial